ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬

দীঘিনালায় বিজয় দিবস ব্যাডমিন্টন টুর্নামেন্ট উদ্বোধন

দীঘিনালা (খাগড়াছড়ি) প্রতিনিধি

দীঘিনালা (খাগড়াছড়ি) প্রতিনিধি

ডিসেম্বর ১১, ২০২৪, ০৯:২৭ পিএম

দীঘিনালায় বিজয় দিবস ব্যাডমিন্টন টুর্নামেন্ট উদ্বোধন

‘খেলবো লড়বো জিতবো, শান্তি সম্প্রীতির বাংলাদেশ গড়বো’ প্রতিপাদ্যে খাগড়াছড়ির দীঘিনালায় বিজয় দিবস ব্যাডমিন্টন টুর্নামেন্ট উদ্বোধন হয়েছে।

বুধবার সন্ধ্যা সাড়ে ৭টায় দীঘিনালা উপজেলা পরিষদের কমপ্লেক্সের খেলা মাঠে বিজয় দিবস ২০২৪ টুর্নামেন্টের উদ্বোধন করেন দীঘিনালা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও উপজেলা ক্রীড়া কমিটির আহ্বায়ক মো. মামুনুর রশীদ।

উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য মনির আহম্মদের সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য দেন- উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার সাইফ উদ্দীন বিপ্লব, দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুর উদ্দীন।

এ সময় দীঘিনালা প্রেস ক্লাবের সভাপতি ও ক্রীড়া সাংবাদিক মো. সোহেল রানা, বোয়ালখালী বাজার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক ও উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য মো. আলমগীর হোসেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র মো. মারুফ খানসহ স্থানীয় ক্রীড়ামোদী সুশীল সমাজ ও গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন। উদ্বোধন ম্যাচে ৪টি টিম অংশগ্রহণ করছে। মোট ১৬টি টিম নকআউট পর্বে খেলায় অংশ নিবে।

ইএইচ

Link copied!