ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শুক্রবার, ০৫ জুন, ২০২৬

নবীগঞ্জে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি:

নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি:

ডিসেম্বর ১২, ২০২৪, ০৬:২৪ পিএম

নবীগঞ্জে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় মাদক বিরোধী যৌথ অভিযানে ৬২২ পিস ইয়াবাসহ মো. সজলু মিয়া (৪১) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। এসময় দেশীয় অস্ত্র, দেশি-বিদেশি মুদ্রা জব্দ করা হয়।  

বুধবার সকালে নবীগঞ্জ উপজেলার কালিয়ারভাঙ্গা ইউনিয়নের ইমামবাড়ী চরগাঁও দক্ষিণ পাড়া এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত মো. সজলু মিয়া (৪১) উপজেলার কালিয়ারভাঙ্গা ইউনিয়নের চরগাঁও দক্ষিণ পাড়া গ্রামের মো. হীরা মিয়ার ছেলে।

গতকাল বুধবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুপম দাস অনুপ ও সেনাবাহিনীর মেজর মাহি আহমেদ চৌধুরীর নেতৃত্বে হবিগঞ্জ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক সাজেদুল হাসান মহোদয়ের সার্বিক তত্ত্বাবধানে একদল সেনাবাহিনী নবীগঞ্জ উপজেলার কালিয়ারভাঙ্গা ইউনিয়নের ইমামবাড়ী চরগাঁও দক্ষিণ পাড়া গ্রামের মো. সজলু মিয়ার বাড়িতে মাদক বিরোধী যৌথ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে সজলু মিয়ার বসত ঘর থেকে ৬২২ ইয়াবা, বাংলাদেশি বিভিন্ন মানের মুদ্রা ১ লাখ ৮০ হাজার টাকা, ওমানের রিয়াল নোট ২৫টি, সৌদি আরবের রিয়াল নোট ১টি, একটি ফোন ও ৩টি চাপাতি, তিনটি চুরি জব্দ করা হয়।পরে হবিগঞ্জ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক ফনী ভূষন রায় বাদী হয়ে নবীগঞ্জ থানায় মামলা দায়ের করেন।

হবিগঞ্জ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক সাজেদুল হাসান গ্রেফতারের সত্যতা নিশ্চিত করেছেন।

বিআরইউ

Link copied!