বাজিতপুর( কিশোরগঞ্জ) প্রতিনিধি:
ডিসেম্বর ১৪, ২০২৪, ০৫:৩০ পিএম
রক্তদানে সামাজিক সচেতনতা বৃদ্ধি ও উপকারিতা নিয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন মাহমুদ আলম লিটন,সঞ্চালনায় ছিলেন আলী নুর ইসলাম। শনিবার (১৪ই আগস্ট) সকাল ১১টায় পিরিজপুর বাজার কলা মহলে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড.ফজলে এলাহী ভূইয়া, জেলা ও দায়রা জজ নোয়াখালী এবং প্রধান উপদেষ্টা রক্তকণিকা।
প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, বাজিতপুর উপজেলা নির্বাহী অফিসার ফারাশিদ বিন এনাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডা. মোহাম্মদ ঈশা খান আবাসিক মেডিকেল অফিসার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কটিয়াদী,আরো উপস্থিত ছিলেন বাজিতপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মুরাদ হোসেন, নুরুল্লাহ প্রাক্তন প্রধান শিক্ষক নিকলী জিসি পাইলট উচ্চ বিদ্যালয়,কবির হোসেন সভাপতি পিরিজপুর বাজার বণিক সমিতি, জহিরুল আমিন(রতন মোল্লা)সাবেক সিনিয়র শিক্ষক ও উপদেষ্টা রক্তকণিকা,অ্যাডভোকেট আশফাক এলাহী ঋষীজ জজকোর্ট ঢাকা।
সেইসঙ্গে শহিদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষ্যে শহিদদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়। উক্ত কর্মসূচিতে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বিআরইউ