ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শুক্রবার, ০৫ জুন, ২০২৬

কাশিমপুরে ট্রাকচাকায় পিষ্ট হয়ে স্কুল শিক্ষার্থী নিহত

কাশিমপুর (গাজীপুর) প্রতিনিধি

কাশিমপুর (গাজীপুর) প্রতিনিধি

ডিসেম্বর ২৩, ২০২৪, ০১:২৩ পিএম

কাশিমপুরে ট্রাকচাকায় পিষ্ট হয়ে স্কুল শিক্ষার্থী নিহত

গাজীপুরের কাশিমপুরে ইব্রাহিম মার্কেট থেকে সুলতান মার্কেট আঞ্চলিক সড়কে সিমেন্ট ভর্তি ট্রাকের চাকায় পিষ্ট হয়ে এক সাইকেল আরোহী স্কুলশিক্ষার্থী নিহত হয়েছেন।

সোমবার সকাল সাড়ে ১০টায় মহানগরীর কাশিমপুরের ৪নং ওয়ার্ডের সারদাগঞ্জ মডেল মাদরাসা সংলগ্ন এলাকায় মোমেনা এন্টারপ্রাইজের সামনের পাকা রাস্তার উপর এ দুর্ঘটনা ঘটে।

জানা যায়, নিহত রাজ (১৩) জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলার সোনাপুর গ্রামের সিরাজুল ইসলামের ছেলে। তিনি দীর্ঘদিন যাবত কাশিমপুরের সারদাগঞ্জ সাইফুল হুজুরের ভাড়াটিয়া বাসায় পরিবারের সঙ্গে বসবাস করে সারদাগঞ্জ আইডিয়াল স্কুলে ষষ্ঠ শ্রেণীতে পড়াশোনা চালিয়ে আসছিলেন।

এ বিষয়ে কাশিমপুর থানার অফিসার ইনচার্জ মো. সাইফুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে এবং ঘাতক ট্রাকসহ চালককে আটক করা হয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

ইএইচ

Link copied!