ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শুক্রবার, ০৫ জুন, ২০২৬

সিলেট সীমান্তে ৫৩ লাখ টাকার চোরাই পণ্য জব্দ

শাহজাহান সেলিম বুলবুল, সিলেট

শাহজাহান সেলিম বুলবুল, সিলেট

ডিসেম্বর ২৬, ২০২৪, ০২:১৫ পিএম

সিলেট সীমান্তে ৫৩ লাখ টাকার চোরাই পণ্য জব্দ

সিলেটের বিভিন্ন সীমান্ত দিয়ে চোরাই পথে আনা ৫৩ লাখ টাকার বিপুল পরিমাণ ভারতীয় পণসামগ্রী জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি ৪৮ ব্যাটালিয়ন।

বুধবার ও বৃহস্পতিবার সিলেট ও সুনামগঞ্জ সীমান্ত থেকে এসব মালামাল আটক করে বিজিবি ৪৮ ব্যাটালিয়নের বিভিন্ন সীমান্ত ফাঁড়ির জওয়ানরা।

বৃহস্পতিবার বিজিবি সিলেট ৪৮ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বলা হয়, বিজিবি সিলেট ও সুনামগঞ্জ জেলার সীমান্তবর্তী এলাকায় বাংলাবাজার, নোয়াকোট, সংগ্রাম, সোনারহাট, বিছনাকান্দি, মিনাটিলা, তামাবিল, পান্থুমাই, প্রতাপপুর এবং কালাসাদেক বিওপি কর্তৃক অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ ভারতীয় থানকাপড়, চিনি, কমলা, চকলেট, বিস্কুট, মদ, বিয়ার এবং বাংলাদেশ হতে পাচারকালে রসুন চোরাচালানি মালামাল পরিবহনে ব্যবহৃত মাহিন্দ্রা ট্রাক্টর আটক করে।

আটক মালামালের আনুমানিক মূল্য ৫৩ লাখ ২০ হাজার ৯৪০ টাকা বলে জানানো হয়।

বিজিবি সিলেট ৪৮ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান বলেন, সদর দপ্তরের নির্দেশে সীমান্তে চোরাচালন বন্ধে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রাখা হয়েছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকার অভিযান চালিয়ে ভারতীয় চোরাই পণ্য জব্দ করা হয়। জব্দকৃত মালামাল বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

ইএইচ

Link copied!