ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শুক্রবার, ০৫ জুন, ২০২৬

নাসিরনগরে ফ্রি মেডিক্যাল ক্যাম্প

নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

ডিসেম্বর ২৬, ২০২৪, ০২:৪৩ পিএম

নাসিরনগরে ফ্রি মেডিক্যাল ক্যাম্প

নাসিরনগর উপজেলার বুড়িশ্বর ইউনিয়ন পরিষদে বিশিষ্ট শিশু রোগ বিশেষজ্ঞ ডা. চৌধুরী শামসুল হক কিবরিয়ার (পাভেল) উদ্যোগে ফ্রি মেডিক্যাল ক্যাম্পের মাধ্যমে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ করা হয়েছে।

ফ্রি মেডিক্যাল ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে ডা. চৌধুরী শামসুল হক কিবরিয়ার (পাভেল) সভাপতিত্বে ক্যাম্পের উদ্বোধন করেন জেলা বিএনপির সদস্য শফিকুল ইসলাম।

প্রধান অতিথি উপস্থিত ছিলেন ডা. কাজী মো. হাফিজুর রহমান।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম, মো. শফিকুল ইসলাম, ইকবাল চৌধুরী প্রমুখ।

সকাল ৯টা থেকে বিকাল পর্যন্ত গাইনি, মেডিসিন, শিশুসহ কয়েকজন বিশেষজ্ঞ ডাক্তার এ চিকিৎসা প্রদান করেন।

ডাক্তারের মাধ্যমে বিনামূল্যে রোগ নির্ণয় করে রোগীদের ওষুধ বিতরণ করা হয়।

ইএইচ

Link copied!