ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬

গাজীপুরে থানা ছাত্রলীগের সভাপতি গ্রেপ্তার

পূর্বাচল (গাজীপুর) প্রতিনিধি

পূর্বাচল (গাজীপুর) প্রতিনিধি

ডিসেম্বর ২৬, ২০২৪, ০৭:২৮ পিএম

গাজীপুরে থানা ছাত্রলীগের সভাপতি গ্রেপ্তার

গাজীপুর মহানগরীর গাছা থানা ছাত্রলীগের সাবেক সভাপতি মাসুদ রানাকে গ্রেপ্তার করেছে গাজীপুর মেট্রোপলিটনের গাছা থানা পুলিশ।

বুধবার রাতে গাজীপুর মহানগরীর গাছা থানাধীন শহীদ সিদ্দিক সড়ক থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার মাসুদ রানা (৩৩) গাজীপুর সিটি কর্পোরেশনের গাছা থানা এলাকার মো. কবির হোসেনের ছেলে। তিনি গাজীপুর মহানগরের গাছা থানা ছাত্রলীগের সাবেক সভাপতি ছিলেন।

বিষয়টি নিশ্চিত করে  মহানগরের গাছা থানার অফিসার ইনচার্জ আলী মোহাম্মদ রাশেদ জানান, তাকে আদালতের মাধ্যমে গাজীপুর জেলা কারাগারে  পাঠানো হয়েছে।

মামলার তদন্ত কর্মকর্তা এসআই সুমন জানান, ২০ জুলাই বৈষম্যবিরোধী আন্দোলনে গাজীপুর মহানগরীর গাছা থানার কুনিয়া বড়বাড়ি এলাকায় মিনহাজ হোসেন (১৬) নামের এক কিশোর শহীদ হন। এ ঘটনায় শহীদ মিনহাজের চাচা আব্দুল কুদ্দুস বাদী হয়ে গত ২৭ সেপ্টেম্বর গাছা থানায় একটি মামলা দায়ের করেন। ওই মামলার আসামি মাসুদ রানা। তিনি গাছা থানা ছাত্রলীগের সাবেক সভাপতি।

ইএইচ

Link copied!