ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

নেত্রকোণায় ব্যাডমিন্টন প্রতিযোগিতার উদ্বোধন

নেত্রকোণা প্রতিনিধি

নেত্রকোণা প্রতিনিধি

ডিসেম্বর ২৮, ২০২৪, ০১:৪১ পিএম

নেত্রকোণায় ব্যাডমিন্টন প্রতিযোগিতার উদ্বোধন

‘সুস্থ দেহ, সুন্দর মন’ এ প্রতিপাদ্যে নেত্রকোণায় শুরু হয়েছে এ আর খান পাঠান স্মৃতি উন্মুক্ত ব্যাডমিন্টন প্রতিযোগিতা ২০২৪।

শুক্রবার সন্ধ্যায় জেলা শহরের পুরাতন কালেক্টরেট উন্মুক্ত প্রাঙ্গণে এ আর খান পাঠান স্মৃতি উন্মুক্ত ব্যাডমিন্টন প্রতিযোগিতা ২০২৪ পরিচালনা কমিটি এ প্রতিযোগিতার আয়োজন করে।

এ আর খান পাঠান স্মৃতি উন্মুক্ত ব্যাডমিন্টন প্রতিযোগিতা ২০২৪ এর আহ্বায়ক এ টি এম এ রাজ্জাকের সভাপতিত্বে সদস্য সচিব মো. শফিউল আলম খানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে প্রতিযোগতার উদ্বোধন করেন জেলা প্রশাসক বনানী বিশ্বাস।

উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন- জেলা বিএনপির সাবেক সভাপতি সাবেক সংসদ সদস্য প্রাক্তন ফুটবলার বীর মুক্তিযোদ্ধা আশরাফ উদ্দিন খান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সজল কুমার সরকার, সাবেক উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান তালুকদার, প্রেসক্লাবের সদস্যসচিব ম. কিবরিয়া চৌধুরী হেলিম, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এস এম মনিরুজ্জামান দুদু, হাইকোর্টের আইনজীবী খায়রুল রশিদ খান পাঠান সাহের প্রমুখ।

সদস্য সচিব মো. শফিউল আলম খান জানান, প্রতিযোগিতায় এককে ২০টি টিম, দ্বৈতে ৪২টি টিম ও ৪৫ ঊর্ধ্ব ১৬টি টিম অংশ গ্রহণ করছে।

ইএইচ

Link copied!