ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শুক্রবার, ০৫ জুন, ২০২৬

আব্দুল লতিফ-নূরজাহান ফাউন্ডেশনের উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি

দিনাজপুর প্রতিনিধি

দিনাজপুর প্রতিনিধি

ডিসেম্বর ২৮, ২০২৪, ০৫:০৯ পিএম

আব্দুল লতিফ-নূরজাহান ফাউন্ডেশনের উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি

দিনাজপুরের সদর উপজেলার মহিষকোটা গ্রামের ঐতিহ্যবাহী নবান্ন উৎসবকে কেন্দ্র করে আব্দুল লতিফ-নূরজাহান ফাউন্ডেশনের উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

শনিবার মহেশ কটা বাজার মোড়ে দিনাজপুরের একমাত্র রক্তকেন্দ্র বেগম তৈয়বা মজুমদার রক্তকেন্দ্রের সহযোগিতায় স্বেচ্ছায় রক্তদান কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন আউলিয়াপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও আব্দুল লতিফ-নূরজাহান ফাউন্ডেশনের আহ্বায়ক আলহাজ্ব মো. আলমগীর হোসেন।

এ সময় তার পরিবারের সদস্যসহ গ্রামের গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

দীর্ঘ প্রায় ৩শ‍‍` বছরের অধিক সময় ধরে নবান্ন উৎসব পালন করে আসছে মহিষকোটা গ্রামের মানুষ।

তারই ধারাবাহিকতায় এই নবান্ন উৎসব। নবান্ন উৎসব উপলক্ষ্যে ওই গ্রামের প্রতিটি বাড়িতে উৎসবের আয়োজন করা হয়। মেয়ে জামাই, নাতি নাতনিসহ সব আত্মীয়-স্বজনকে দাওয়াত দেয়া হয়। দাওয়াত পেয়ে সবাই মহিষকোটা গ্রামে চলে আসেন। প্রতিটি বাড়িতে পিঠাপুলিসহ ভাল ভাল খাবারের আয়োজন করা হয়। যার ডার সামর্থানুযায়ি মেয়ে জামাই, আত্মীয়-স্বজনের জন্য এসব আয়োজন করে। টানা ৩দিন ঐতিহ্যবাহী এই উৎসব পালন করা হয়।

এদিকে এই উৎসবকে কেন্দ্র করে মাঠে গ্রামীণ মেলা বসেছে। মেলায় খাবারসহ বিভিন্ন পণ্যসামগ্রী নিয়ে দোকানিরা তাদের দোকান সাজিয়েছেন। এখানে বেচাকেনাও বেশ ভাল হয় বলে জানিয়েছেন মেলার আয়োজক ও অংশগ্রহণকারীরা।

উল্লেখ্য, সদর উপজেলার আউলিয়াপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব মো. আলমগীর হোসেনের মরহুম পিতা মাতার নামে আব্দুল লতিফ-নূরজাহান ফাউন্ডেশন প্রতিষ্ঠা করা হয়।

ইএইচ

Link copied!