ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা রবিবার, ১২ জুলাই, ২০২৬

পূর্ব জয়পুর প্রাথমিক স্কুল সরকারি করণের দাবি

মো. নাজমুল মতলব, (চাঁদপুর)

মো. নাজমুল মতলব, (চাঁদপুর)

ডিসেম্বর ২৮, ২০২৪, ০৬:১৫ পিএম

পূর্ব জয়পুর প্রাথমিক স্কুল সরকারি করণের দাবি

চরাঞ্চলে শিক্ষার আলো ছড়িয়ে দিতে প্রাথমিক শিক্ষা কার্যক্রম নিয়ে স্কুল চালু করেছে পাটোয়ারী ফাউন্ডেশন।

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার জহিরাবাদ ইউনিয়নের জয়পুর গ্রামের পাটোয়ারী ফাউন্ডেশনের সদস্যদের পৃষ্ঠপোষকতায় ‘পূর্ব জয়পুর পাটোয়ারী প্রাথমিক বিদ্যালয়’ নামে স্কুলটি চালু হয়।

দীর্ঘ ৭ বছরেও সরকারি হয়নি স্কুলটি। খরস্রোতা মেঘনার ভাঙনের শিকার হয়ে এক সময়ে প্রতিষ্ঠিত স্কুলটি মেঘনাগর্ভে বিলীন হয়ে যায়।

প্রায় ২০ বছর আগে জয়পুর চরটি জেগে উঠলে একই স্থানে ৭ বছর আগে স্কুলটি পুনর্নির্মাণ করে পাটোয়ারী ফাউন্ডেশন। তবে নানা দপ্তরে ধরণা দিয়েও সরকারি করা যায়নি স্কুলটি।

শনিবার স্কুলটির বাৎসরিক অনুষ্ঠানে পৃষ্ঠপোষকরা সরকারি করার বিষয়ে দৃষ্টি আকর্ষণ করেন শিক্ষা দপ্তরের।

অনুষ্ঠানে স্কুলটির শিক্ষক সহ-পৃষ্ঠপোষক বুয়েটের সাবেক কেমিস্ট্রি স্টোর অফিসার আবু বকর পাটোয়ারী, কাজী হেলাল উদ্দিন, অ্যাডভোকেট শহীদ উল্লাহ, মোয়াজ্জেম হোসেন, মামুন উর রশিদ পাটোয়ারী শরিফসহ ফাউন্ডেশন সদস্যরা উপস্থিত ছিলেন।

আলোচনায় তারা বলেন, শিক্ষাই জাতির মেরুদণ্ড এবং আজকের শিশুরা আগামীর ভবিষ্যত। তারই চরাঞ্চলে এমন একটি বিদ্যালয় সরকারি সুবিধাভুক্ত না হলে ছিটকে পড়বে হাজারো শিশু। মৌলিক অধিকার বঞ্চিত হয়ে তারা হবে দেশের বোঝা।

জাতীয় সংকট নিরসনে এসব শিশুদের শিক্ষা বিষয়ক মৌলিক অধিকার নিশ্চিত করা সময়ের দাবি বলে তারা মন্তব্য করেন।

ইএইচ

Link copied!