ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা রবিবার, ১২ জুলাই, ২০২৬

অতি বর্ষণে তলিয়ে গেছে লোহাগড়ার ফসলি জমি

লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি

লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি

জুলাই ১২, ২০২৬, ১২:৪৮ পিএম

অতি বর্ষণে তলিয়ে গেছে লোহাগড়ার ফসলি জমি

টানা অতি বর্ষণ ও নদীর পানি বৃদ্ধির কারণে নড়াইলের লোহাগড়া উপজেলার হাজার হেক্টর কৃষিজমি পানির নিচে তলিয়ে গেছে। এতে আমন ধান, সবজিসহ বিভিন্ন ফসলের ব্যাপক ক্ষতির আশঙ্কা করছেন কৃষকরা।

গত কয়েক দিনের ভারী বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পানিতে উপজেলার ১২টি ইউনিয়নের নিচু এলাকার মাঠগুলো এখন পানিতে থইথই করছে। সরেজমিনে দেখা গেছে, অনেক জমিতে হাঁটু থেকে কোমরসমান পানি জমে রয়েছে।

এলাকার ভুক্তভোগী কৃষক পিকুল আলম, আব্দুল মজিদ, আকতার মোল্যা, সাচ্চু মিয়া, শরিফুল গাজী, হাসমত শেখসহ অনেকে বলেন, "জমিতে আমন ধানের চারা লাগাইছিলাম। এখন সব ধান পানির নিচে। এভাবে ৪/৫ দিন পানির নিচে থাকলে সব পচে যাবে। এখন কী করব বুঝতে পারছি না। আমরা অনেক টাকা খরচ করে ধান লাগিয়েছিলাম।"

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, প্রাথমিকভাবে অনেক জমি পানিতে তলিয়ে গেছে। এর মধ্যে অধিকাংশই কৃষিজমি। আমরা সরেজমিনে নেমেছি। জরিপ করে ১-২ দিনের মধ্যে সঠিক তথ্য দিতে পারব।

লোহাগড়া উপজেলা কৃষি কর্মকর্তা মুনমুন সাহা জানান, পানি দ্রুত নেমে গেলে ক্ষতির পরিমাণ কম হবে। আমাদের টিম সরেজমিনে তদারকি করছে। যেসব জমিতে পানি বেশি, সেখানে বিকল্প ফসলের পরামর্শ দেওয়া হচ্ছে। কীভাবে দ্রুত পানি নিষ্কাশন করা যায়, সে বিষয়েও চেষ্টা করা হচ্ছে। কৃষকদের পাশে থেকে আমরা সার্বিক সহযোগিতা করব।

অতিবৃষ্টির কারণে ফসল হারানোর শঙ্কায় দিশেহারা হয়ে পড়েছেন এলাকার কৃষকরা। তারা দ্রুত পানি নিষ্কাশনের ব্যবস্থা এবং সরকারি সহায়তা কামনা করেছেন।

এএন

Link copied!