ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা রবিবার, ১২ জুলাই, ২০২৬

মাঠেই রেফারিকে মেসির কড়া বার্তা, ‘ঠিকভাবে কথা বলুন’

স্পোর্টস ডেস্ক

স্পোর্টস ডেস্ক

জুলাই ১২, ২০২৬, ১২:৩০ পিএম

মাঠেই রেফারিকে মেসির কড়া বার্তা, ‘ঠিকভাবে কথা বলুন’

বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে সুইজারল্যান্ডকে ৩-১ গোলে হারিয়ে সেমিফাইনালে জায়গা করে নিয়েছে আর্জেন্টিনা। তবে ম্যাচের নাটকীয় জয় ছাড়াও আলোচনার জন্ম দিয়েছে অধিনায়ক লিওনেল মেসি ও ম্যাচ রেফারির মধ্যে হওয়া একটি সংক্ষিপ্ত কথোপকথন। ম্যাচ চলাকালীন সেই মুহূর্তের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে ফুটবলপ্রেমীদের মধ্যে ব্যাপক আলোচনা শুরু হয়েছে।

ঘটনাটি ঘটে প্রথমার্ধে, যখন সুইজারল্যান্ড একটি ফ্রি কিক নেওয়ার প্রস্তুতি নিচ্ছিল। আর্জেন্টিনার ডিফেন্সিভ ওয়ালে দাঁড়িয়ে থাকা মেসিকে নির্ধারিত দূরত্বে সরে যেতে নির্দেশ দেন পর্তুগিজ রেফারি জোয়াও পেদ্রো পিনহেইরো। তবে নির্দেশ দেওয়ার সময় রেফারির কথার ধরন ও ভঙ্গি পছন্দ হয়নি আর্জেন্টিনা অধিনায়কের। সঙ্গে সঙ্গেই তিনি শান্তভাবে নিজের আপত্তি জানান।

টেলিভিশন সম্প্রচারে মেসিকে রেফারির উদ্দেশে বলতে দেখা যায়, ‘আমার সঙ্গে ঠিকভাবে কথা বলুন।’ পরে ফ্রি কিক নেওয়া শেষ হলেও দুজনের মধ্যে আরও কিছুক্ষণ কথা হয়। ঠোঁটের নড়াচড়া বিশ্লেষণ করে বিভিন্ন আন্তর্জাতিক প্রতিবেদনে দাবি করা হয়েছে, মেসি রেফারিকে বলেন, ‘আমার সঙ্গে ঠিকভাবে কথা বলুন। আমাকে অসম্মান করবেন না। আমি আপনার সঙ্গে সম্মানের সঙ্গে কথা বলেছি। আপনিও আমার সঙ্গে একইভাবে কথা বলুন।’

পুরো ঘটনার সময় মেসিকে সংযত ও শান্তই দেখা যায়। তিনি কোনো ধরনের উত্তেজিত আচরণ করেননি কিংবা রেফারির সঙ্গে তর্কে জড়াননি। নিজের অবস্থান স্পষ্ট করেই তিনি কথোপকথন শেষ করেন। অন্যদিকে রেফারি পিনহেইরোও ঘটনাটিকে বড় করে দেখেননি। এ ঘটনায় তিনি কোনো কার্ড দেখাননি বা শাস্তিমূলক কোনো সিদ্ধান্ত নেননি।

৩৮ বছর বয়সী জোয়াও পেদ্রো পিনহেইরো বর্তমানে ইউরোপের অন্যতম সম্ভাবনাময় রেফারি হিসেবে পরিচিত। ২০১৫ সালে পর্তুগালের শীর্ষ লিগে অভিষেকের পরের বছরই তিনি ফিফার আন্তর্জাতিক ব্যাজ অর্জন করেন। এরপর উয়েফা চ্যাম্পিয়নস লিগ, ইউরোপা লিগ এবং ২০২৫ সালের উয়েফা সুপার কাপসহ একাধিক গুরুত্বপূর্ণ ম্যাচ পরিচালনা করেছেন।

আন্তর্জাতিক অঙ্গনে অভিজ্ঞতার কারণেই ২০২৬ বিশ্বকাপে দায়িত্ব পেয়েছেন এই পর্তুগিজ রেফারি। তবে আর্জেন্টিনা-সুইজারল্যান্ড ম্যাচ শেষে তার রেফারিংয়ের চেয়ে বেশি আলোচনায় উঠে এসেছে লিওনেল মেসির সঙ্গে মাঠে হওয়া সেই সংক্ষিপ্ত কিন্তু তাৎপর্যপূর্ণ কথোপকথন।

এএন

Link copied!