ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা রবিবার, ১২ জুলাই, ২০২৬

জমির উদ্দিন সরকারকে দাফন করা হবে ‘জাতীয় কবরস্থানে’ 

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

জুলাই ১২, ২০২৬, ১২:২৫ পিএম

জমির উদ্দিন সরকারকে দাফন করা হবে ‘জাতীয় কবরস্থানে’ 

সাবেক অস্থায়ী রাষ্ট্রপতি, জাতীয় সংসদের সাবেক স্পিকার ও প্রবীণ রাজনীতিক ব্যারিস্টার জমির উদ্দিন সরকারকে জাতীয় সংসদ ভবন এলাকার ‘জাতীয় কবরস্থানে’ দাফন করা হবে। জাতীয় সংসদ সচিবালয়ের সচিব ব্যারিস্টার মো. গোলাম সরওয়ার ভূঁইয়া এ তথ্য নিশ্চিত করেছেন।

রোববার ভোররাতে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ব্যারিস্টার জমির উদ্দিন সরকার। তাঁর মৃত্যুতে রাজনৈতিক অঙ্গনসহ বিভিন্ন মহলে শোকের ছায়া নেমে এসেছে। বিকেল ৫টায় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় তাঁর জানাজার নামাজ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। তবে বৈরী আবহাওয়া বিরাজ করলে জানাজা জাতীয় সংসদের টানেল এলাকায় অনুষ্ঠিত হতে পারে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

জানাজা শেষে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ-পশ্চিম পাশে অবস্থিত ‘জাতীয় কবরস্থানে’ তাঁকে দাফন করা হবে। জাতীয় সংসদ ভবন এলাকার মানিক মিয়া অ্যাভিনিউয়ের পশ্চিম পাশে প্রায় পাঁচ বিঘা জমির ওপর গড়ে ওঠা এই কবরস্থানটি ১৯৮২ সালের পর থেকে রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সমাধিস্থলের জন্য নির্ধারিত।

এই জাতীয় কবরস্থানে এর আগে সাতজন বিশিষ্ট ব্যক্তিকে দাফন করা হয়েছে। তাঁদের মধ্যে রয়েছেন বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি আবদুস সাত্তার, সাবেক প্রধানমন্ত্রী শাহ আজিজুর রহমান, আতাউর রহমান খান ও মশিউর রহমান (যাদু মিয়া), মুসলিম লীগ নেতা ও সাবেক পাকিস্তানি মন্ত্রী খান এ সবুর, পাকিস্তান জাতীয় পরিষদের সাবেক স্পিকার তমিজউদ্দীন খান এবং প্রখ্যাত সাহিত্যিক, সাংবাদিক ও সাবেক রাজনীতিক আবুল মনসুর আহমদ।

অন্যদিকে জাতীয় সংসদ ভবনের উত্তর পাশে অবস্থিত জিয়া উদ্যানে সমাহিত রয়েছেন সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের দাফনের মধ্য দিয়ে জাতীয় কবরস্থানে সমাহিত রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ ব্যক্তিদের তালিকায় যুক্ত হতে যাচ্ছে আরও একটি নাম।

এএন

Link copied!