ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

কালীগঞ্জে ট্রেন লাইন থেকে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহ প্রতিনিধি

ডিসেম্বর ৩০, ২০২৪, ০৪:৩৮ পিএম

কালীগঞ্জে ট্রেন লাইন থেকে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

ঝিনাইদহের কালীগঞ্জ মোবারকগঞ্জ রেলস্টেশনের অদূরে ট্রেন লাইন থেকে এক যুবকের লাশ উদ্ধার করেছে রেল পুলিশ।

নিহত যুবকের বয়স আনুমানিক ২৫ বছর।

রোববার দুপুর ২টার দিকে মোবারকগঞ্জ রেলস্টেশনের বাবরা রেলগেটের কাছাকাছি থেকে লাশটি উদ্ধার করা হয়।

ধারণা করা হচ্ছে, সে খুলনা থেকে ছেড়ে আসা চাঁপাইনবাবগঞ্জগামী মহানন্দা আপ ট্রেনে কাটা পড়ে নিহত হয়েছে।

নিহত যুবকের পরনে জিন্সের প্যান্ট ও ছাই রঙের টি-শার্ট পরিহিত ছিল। স্থানীয়দের ধারণা, অজ্ঞাত এই যুবক ট্রেনের নিচে ঝাপ দিয়ে আত্মহত্যা করেছেন।  

মোরবারকগঞ্জ স্টেশনের উপ-সহকারী প্রকৌশলী কার্যালয়ে (পথ) কর্মরত ট্রলিম্যান আরিফুর রহমান জানান, আমরা সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়েছিলাম। স্টেশন মাস্টারের মাধ্যমে যশোর রেল পুলিশকে খবর দেয়া হয়েছে। তারা এসে মরদেহটি উদ্ধার করে নিয়ে গেছে। নিহত যুবকের কোন পরিচয় পাওয়া যায়নি বলে জানান তিনি।

ইএইচ

Link copied!