ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শুক্রবার, ০৫ জুন, ২০২৬

সীমান্তে বিপুল পরিমাণ চোরাই পণ্য জব্দ

সিলেট ব্যুরো:

সিলেট ব্যুরো:

ডিসেম্বর ৩১, ২০২৪, ০১:০৯ পিএম

সীমান্তে বিপুল পরিমাণ চোরাই পণ্য জব্দ

সিলেট ও সুনামগঞ্জ সীমান্তে আজও বিপুল পরিমাণ চোরাচালান পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সোমবার দিবাগত (৩১ ডিসেম্বর) রাতের বিভিন্ন সময় বিজিবি ৪৮ ব্যাটালিয়ন অভিযান চালিয়ে এসব পণ্য জব্দ করে।

বিজিবি জানায়, সোমবার দিবাগত রাতে পৃথক অভিযান চালিয়ে বিজিবি ৪৮ ব্যাটালিয়নের আওতাধীন সিলেট ও সুনামগঞ্জ জেলার বাংলাবাজার, ডিবিরহাওর, কালাইরাগ, বিছনাকান্দি, পান্থুমাই, তামাবিল, প্রতাপপুর এবং সংগ্রাম বিওপি’র জোয়ানরা অভিযান পরিচালনা করে ভারত থেকে চোরাই পথে আসা বিপুল পরিমাণ চিনি, মহিষ, কমলা, কম্বল, বাসমতি চাল, চকলেট, ফুচকা, সাবান ও চা-পাতা এবং বাংলাদেশ থেকে পাচারকালে রসুন ও শিং মাছ জব্দ করে। এছাড়া অবৈধভাবে পাথর উত্তোলনের কাজে ব্যবহৃত একটি নৌকাও জব্দ করে বিজিবি।

জব্দকৃত চোরাই মালামালের মূল্য ৮৪ লক্ষ ৮৭ হাজার ৮০০ টাকা।

বিজিবি ৪৮ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান (পিএসসি) বলেন- সীমান্ত সুরক্ষায় ও চোরাচালান প্রতিরোধে এমন অভিযান অব্যাহত থাকবে।

বিআরইউ

Link copied!