ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

সিন্ডিকেটের প্রভাবে মিরপুরের পেঁয়াজচাষীদের মাথায় হাত

মিরপুর (কুষ্টিয়া) প্রতিনিধি:

মিরপুর (কুষ্টিয়া) প্রতিনিধি:

জানুয়ারি ৩, ২০২৫, ০৫:৩৪ পিএম

সিন্ডিকেটের প্রভাবে মিরপুরের পেঁয়াজচাষীদের মাথায় হাত

শুরু হয়েছে নতুন পেঁয়াজ ওঠার মৌসুম। মাঠে মাঠে পেঁয়াজ তুলতে ব্যস্ত সময় পার করছে কৃষকেরা। তবে এই মৌসুমে মুখে হাসি নেই কৃষকদের। পেঁয়াজ গত কয়েকদিন আগেও ১১০ থেকে ১২০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছিল। এখন সে পেঁয়াজ বিক্রি হচ্ছে ৩০ থেকে ৪০ টাকা কেজি দরে। যার ফলে কৃষকদের বিঘা প্রতি লোকসান গুনতে হচ্ছে ৩০ থেকে ৪০ হাজার টাকা।

পেঁয়াজ চাষিরা বলছেন, বাজারে ব্যবসায়ীদের সিন্ডিকেট ও বাড়তি খরচের কারণে এমন বিপাকে পড়েছে তারা। চাষীদের দাবি এমন সিন্ডিকেট আর অপরাধীদের শাস্তির আওতায় আনলে প্রকৃত দাম পাবে এবং পেঁয়াজ চাষে আগ্রহী হবে চাষিরা।

তারা আরো বলেন, পেঁয়াজের মৌসুমে সরকার যে পেঁয়াজ আমদানি করে এই আমদানি পেঁয়াজ ওঠার সময় বন্ধ রাখলে প্রকৃত দাম পাবে কৃষকেরা। এদিকে পাইকারি বাজারে দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে ৩০ থেকে ৩৫ টাকা আর আমদানি পেঁয়াজ বিক্রি হচ্ছে ৪০ থেকে ৫০ টাকা কেজি দরে তারপরও পাইকাররা বলছেন বাইরে থেকে আমদানির কারণেই দাম কমেছে দেশি পেঁয়াজের।

আড়ৎদাররা বলছেন, সরকার যদি চার মাস পেঁয়াজ আমদানি বন্ধ রাখে তাহলে কৃষকদের লোকসান কিছুটা পোষাবে। তবে এ ব্যাপারে কৃষকদের ধীরে ধীরে পেঁয়াজ উত্তোলনের পরামর্শ দিচ্ছেন কৃষি বিভাগের কর্মকর্তারা।

কৃষি বিভাগের কর্মকর্তারা বলছেন কৃষকরা যদি ধীরে ধীরে পেঁয়াজ উত্তোলন করে বাজারে পেঁয়াজের চাহিদা থাকবে তাতে করে কৃষকেরা দাম পাবে। যদি প্রকৃত দাম না পায় চাষীরা তবে আগামী বছর মিরপুরে কমবে পেঁয়াজের চাষ।

বিআরইউ

Link copied!