ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শুক্রবার, ০৫ জুন, ২০২৬

সরিষাবাড়ীতে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে এলজিইডি কর্মকর্তার আত্মহত্যা

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি

জানুয়ারি ২৩, ২০২৫, ০৩:৩১ পিএম

সরিষাবাড়ীতে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে এলজিইডি কর্মকর্তার আত্মহত্যা

জামালপুরের সরিষাবাড়ীতে দাম্পত্য কলহের জের ধরে সানোয়ার হায়দার (৩২) নামে এলজিইডির এক কার্যসহকারী ট্রেনের নিচে লাফ দিয়ে প্রাণ দিয়েছেন।

বৃহস্পতিবার সকালে সরিষাবাড়ী রেলওয়ে স্টেশন সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটেছে।

নিহত সানোয়ার হায়দার নীলফামারী জেলার সৈয়দপুর পৌর এলাকার আব্দুল হামিদের ছেলে। তিনি সরিষাবাড়ী উপজেলা এলজিইডির বন্যা প্রকল্পের কার্যসহকারী হিসেবে কর্মরত ছিলেন।

নিহতের সহকর্মীরা জানান, স্ত্রীর সঙ্গে সানোয়ার হায়দারের দাম্পত্য কলহ চলছিল। সপ্তাহখানেক আগে তাদের মধ্যে বিয়ে বিচ্ছেদ ঘটে। এ ঘটনার পর থেকেই তিনি মানসিকভাবে ভেঙে পড়েন।

স্থানীয় সূত্র জানায়, সানোয়ার সকাল সাড়ে ১০টার দিকে রেললাইনের পাশ দিয়ে রাস্তায় হাঁটছিলেন। এ সময় চট্টগ্রাম থেকে ভুয়াপুরগামী ৩৭ আপ মেইল ট্রেন আসলে হঠাৎ দৌড়ে তিনি ট্রেনের নিচে ঝাপিয়ে পড়লে কাটা পড়ে মুহূর্তেই মারা যান।

সরিষাবাড়ী রেলওয়ে পুলিশ ফাঁড়ির সহকারী উপপরিদর্শক আশীষ চন্দ্র দে বিষয়টি নিশ্চিত করে জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

ইএইচ

Link copied!