ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

যমুনায় ধরা পড়ল ৩৮ কেজির বাঘাইড়

ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

জানুয়ারি ২৫, ২০২৫, ০৬:৩৬ পিএম

যমুনায় ধরা পড়ল ৩৮ কেজির বাঘাইড়

টাঙ্গাইলের ভূঞাপুরে যমুনা নদী থেকে ধরা পড়েছে ৩৮ কেজি ওজনের বাঘাইড় মাছ। মাছটি ৪৮ হাজার টাকায় বিক্রি হয়েছে।

শনিবার সকালে বিশাল আকৃতির বাঘাইড় মাছটি উপজেলার গোবিন্দাসী মাছ বাজারে উঠলে সেটি ঢাকার এক ব্যক্তির কাছে ৪৮ হাজার টাকা বিক্রি করে দেন।

জানা গেছে, সিরাজগঞ্জের এনায়েতপুর এলাকার এক জেলে তার সহযোগীদের সাথে নিয়ে শুক্রবার দিবাগত রাতে যমুনা নদীতে জাল দিয়ে মাছ ধরতে যায়। এ সময় তাদের জালে বিশাল আকৃতির এই বাঘাইড় মাছটি ধরা পড়ে।

পরে মাছটি তারা শনিবার সকালে ভূঞাপুরের গোবিন্দাসী মাছ বাজারে নিয়ে আসে। এতে মাছের দাম হাঁকা হয় ৬০ হাজার টাকা। পরে তা উন্মুক্ত ডাকের মাধ্যমে গোবিন্দাসী বাজারের মাছ ব্যবসায়ী আব্দুল হালিম ৪৮ হাজার টাকা দিয়ে মাছটি বিক্রির জন্য ক্রয় করে নেন। এর আগে বৃহৎ আকারের বাঘাইড় মাছটি দেখার জন্য বাজারে লোকজন ভিড় জমায়।

মাছ বিক্রেতা বলেন- নদ-নদীতে মাছ ধরে বিক্রি করা আমার পেশা। এতো বড় মাছ নদীতে সব সময় ধরা যায় না। অনেক দিন পর এতো বড় মাছ ধরতে পেরে আমি খুবই খুশি।

গোবিন্দাসী মৎস্য বাজার সমিতির সাধারণ সম্পাদক বুদ্দু মিয়া বলেন, গোবিন্দাসী ঘাট বাজারে মাঝে মধ্যেই বড় বড় মাছ পাওয়া যায়। সকালে মাছটি বিক্রির জন্য তোলা হয়। কয়েকজন জেলে মাছটি যমুনা নদী থেকে ধরে। এটি মাছটি ৪৮ হাজার টাকায় বিক্রি করা হয়।

ইএইচ

Link copied!