ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শুক্রবার, ০৫ জুন, ২০২৬

সরকা‌রি বই বিক্রির অ‌ভি‌যো‌গে অধ‌্যক্ষের বিরু‌দ্ধে মামলা

নাজিরপুর (পিরোজপুর) প্রতিনিধি:

নাজিরপুর (পিরোজপুর) প্রতিনিধি:

ফেব্রুয়ারি ১, ২০২৫, ০৫:৩৫ পিএম

সরকা‌রি বই বিক্রির অ‌ভি‌যো‌গে অধ‌্যক্ষের বিরু‌দ্ধে মামলা

পিরোজপুরের নাজিরপুরে সরকারি বই বিক্রির অভিযোগে ডুমরিয়া নেছারিয়া বালিকা আলিম মাদ্রাসার অধ্যক্ষ  মাওলানা একে এম ফজলুল হক সহ প্রতিষ্ঠানটির চতুর্থ শ্রেণীর কর্মচারী নুরুল ইসলাম এর বিরুদ্ধে মামলা হ‌য়ে‌ছে।

শনিবার (১ ফেব্রুয়ারি) দুপুরে অধ্যক্ষের  বিরুদ্ধে এ মামলাটি দায়ের করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. মাহিদুল ইসলাম।

জানা গেছে, মাদ্রাসাটির অধ্যক্ষ একে এম ফজলুল হক অবৈধ ভাবে বইসহ মালামাল বিক্রির জন্য চতুর্থ শেণীর কর্মচারী নুরুল ইসলামকে বলেন। 

অধ্যক্ষের নির্দেশ অনুযায়ী দপ্তরি নুরুল ইসলাম  স্থানীয় এক ভাঙারি ক্রেতা মামুনের কাছে গত বৃহস্পতিবার ( ৩০ জানুয়ারি) রাত ১০টার দিকে মাদ্রাসার প্রায় ১৫ শত কেজি বই বিক্রি করে দেন। তার সঙ্গে ৫ টি পুরাতন টিউবওয়েলের মাথা, ব্রিজের এঙ্গেল বিক্রি করেন। ওই পুরাতন বইয়ের সঙ্গে ২৫ সালের নতুন বইও পাওয়া গে‌ছে।  পুরাতন বইয়ের মধ্যে ২২, ২৩, ২৪ সালের বইয়ের কিছু কিছু ব্যান্ডিল এখনো খোলা হয়নি।

এ বিষয়ে মাধ‌্যমিক শিক্ষা অ‌ফিসার জানান, আইন অনুযায়ী বিনামূল্যে বিভিন্ন শ্রেণিতে সরবরাহ করা সরকারি বই বিক্রি সম্পূর্ণ নিষিদ্ধ। সরকারি বই বিক্রি সংক্রান্ত বিষয় আমি বাদী হয়ে মামলা করেছি।

নাজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ আল ফরিদ ভূইয়া বলেন, মাধ‌্যমিক শিক্ষা অ‌ফিসার বাদী হ‌য়ে এক‌টি এজাহার দি‌য়ে‌ছেন, তার এজাহা‌রের প্রেক্ষিতে মামলা রুজু করা হ‌য়ে‌ছে, এবিষ‌য়ে তদন্ত কার্যক্রম চলমান র‌য়ে‌ছে।

বিআরইউ

Link copied!