ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শুক্রবার, ০৫ জুন, ২০২৬

আখাউড়ায় ৩৬ ফুট উচ্চতার বীণার মন্দির

আখাউড়া প্রতিনিধি

আখাউড়া প্রতিনিধি

ফেব্রুয়ারি ৩, ২০২৫, ১১:৩০ এএম

আখাউড়ায় ৩৬ ফুট উচ্চতার বীণার মন্দির

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ৩৬ ফুট উচ্চতার বীণার আদলে মন্দির দেখতে ভিড় জমেছে দর্শনার্থীদের।

সরস্বতী পূজা উপলক্ষ্যে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া পৌর এলাকার রাধানগর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ মন্দির নির্মাণ করা হয়েছে।

সোমবার সকালে ওই মন্দিরে দেবীর পায়ে পুষ্পাঞ্জলি দেওয়ার মাধ্যমে পূজার আনুষ্ঠানিকতা শুরু হয়।

শত শত ভক্ত পুষ্পাঞ্জলি দেন। এ সময় ভক্তরা মায়ের কাছে বিদ্যাবুদ্ধি দানের প্রার্থনা করেন।

পূজা উপলক্ষ্যে আয়োজন করা হয় সবজি উৎসবের।

প্রদর্শন শেষে দর্শনার্থীদের মাঝে ফুলকপি, লাউ, মিষ্টি কুমড়াসহ ১৫ ধরনের সবজি বিতরণ করা হয়। দেওয়া হয় ফল।

এছাড়াও ৫০ জন দরিদ্রকে শীতবস্ত্র বিতরণসহ বিভিন্ন কর্মসূচি নেওয়া হয়।

সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজনেরও কথা রয়েছে।

আয়োজকরা জানান, এক সপ্তাহের বেশি সময় ধরে বীণার আদলে মন্দির ও কৃত্রিম বাগান তৈরির কাজ করা হয়। বীণার আদলে মন্দিরের পাশাপাশি প্রবেশমুখে একটি নান্দনিক বাগান তৈরি করা হয়। কুমিল্লার লাকসাম উপজেলা থেকে কারিগররা এসে বীণা তৈরির কাজ করছেন।

স্থানীয়রা জানান, সরস্বতী পূজা উপলক্ষ্যে অরুণ সংঘ নামে একটি সংগঠন প্রতি বছরই ব্যতিক্রম আয়োজন করে। পাঠাগারের আদলে মন্দির, সংসদ ভবন, যমুনা সেতুর অবয়ব গড়ে তুলে সংগঠনটি সারাদেশেই সাড়া পেলে।

ইএইচ

Link copied!