ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

ছাত্রলীগ নেতাকে গণপিটুনি দিয়ে পুলিশে দিল জনতা

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

ফেব্রুয়ারি ৩, ২০২৫, ১১:৫৬ এএম

ছাত্রলীগ নেতাকে গণপিটুনি দিয়ে পুলিশে দিল জনতা

রাজবাড়ী জেলার বালিয়াকান্দিতে আওয়ামী লীগের লিফলেট বিলির অভিযোগে সজিব মন্ডল নামের এক ছাত্রলীগ নেতাকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা।

রোববার সন্ধ্যায় বালিয়াকান্দি সরকারি কলেজ সড়কে এ ঘটনা ঘটে।

গণধোলাইয়ের শিকার সজিব মন্ডল বালিয়াকান্দি উপজেলার বহরপর ইউনিয়নের ইলিশকোল গ্রামের আজাদ মণ্ডলের ছেলে।

তিনি নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের বালিয়াকান্দি উপজেলা শাখার শিক্ষা বিষয়ক সম্পাদক।

বালিয়াকান্দি উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ফরিদ আহম্মেদ আশিক বলেন, রোববার বিকালে বালিয়াকান্দিতে আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিল শেষে নেতাকর্মীরা জানতে পারে যে সজিব মন্ডল আওয়ামী লীগের লিফলেট বিলি করছে। পরে তাকে হাতেনাতে ধরে পুলিশে সোপর্দ করা হয়েছে। এ সময় উৎসুক জনতা তাকে কিল-ঘুষি মারে।

বালিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দীন বলেন, ছাত্রলীগ নেতা সজিবকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা। পরে তাকে আহত অবস্থায় বালিয়াকান্দি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ইএইচ

Link copied!