ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শুক্রবার, ০৫ জুন, ২০২৬

মহেশপুর বাসচাপায় মোটরসাইকেল আরোহী নিহত

মহেশপুর (ঝিনাইদহ) প্রতিনিধি

মহেশপুর (ঝিনাইদহ) প্রতিনিধি

ফেব্রুয়ারি ৩, ২০২৫, ০১:২৩ পিএম

মহেশপুর বাসচাপায় মোটরসাইকেল আরোহী নিহত

ঝিনাইদহের মহেশপুরে বাসের চাকায় পিষ্ট হয়ে নাজিম উদ্দিন (৪৫) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

সোমবার সকালের গোয়ালহুদা হক ব্রিকসের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত নাজিম উদ্দিন সাড়াতলা গ্রামের মিনহাজ উদ্দিনের ছেলে।

এলাকাবাসী সূত্রে জানা যায়, নাজিম উদ্দিন সকালে মোটরসাইকেল নিয়ে খালিশপুর বাজারে যাচ্ছিলেন। খালিশপুর-চুয়াডাঙ্গা সড়কের গোয়ালহুদা গ্রামে পৌঁছালে সামনের দিক থেকে আসা শাপলা পরিবহনের একটি বাস তাকে চাপা দিয়ে দ্রুত চলে যায়। এতে ঘটনাস্থলেই নাজিম উদ্দিনের মৃত্যু হয়।

মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়েজ উদ্দিন বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

ইএইচ

Link copied!