ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

রায়পুরায় প্রবাসীর স্ত্রীকে গুলি করে হত্যা

রায়পুরা (নরসিংদী) প্রতিনিধি

রায়পুরা (নরসিংদী) প্রতিনিধি

ফেব্রুয়ারি ৭, ২০২৫, ০৭:৫১ পিএম

রায়পুরায় প্রবাসীর স্ত্রীকে গুলি করে হত্যা

নরসিংদীর রায়পুরায় পূর্ব শত্রুতা ও আধিপত্য বিস্তারের জেরে শ্রীনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রিয়াজ মুর্শেদ খান রাসেলের বাড়িঘরে হামলায় ভাঙচুর ও লুটপাট করেছে প্রতিপক্ষের লোকজন।

এ সময় বাধা দিতে গিয়ে হামলাকারীদের গুলিতে চেয়ারম্যানের চাচাতো ভাই শাকিল খানের (প্রবাসী) স্ত্রী শান্তা ইসলাম নামে এক গৃহবধূ নিহত হয়েছেন।

ঘটনাস্থল পরিদর্শন করেছেন রায়পুরা থানা পুলিশ। নিহত শান্তা ইসলাম শ্রীনগর ইউনিয়নের শ্রীনগর গ্রামের শাকিল খানের স্ত্রী।

শুক্রবার দুপুর ১টা ৪০ মিনিটে শ্রীনগর ইউনিয়নে এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছে রায়পুরা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আদিল মাহমুদ।

নিহতের স্বজনরা জানান, এলাকার আধিপত্য বিস্তার ও পূর্ব শত্রুতার জেরে আজ দুপুরে শ্রীনগর ইউনিয়নের নূরুল ইসলামের ছেলে সোহেল মিয়াসহ ১০-১২ জন রাসেল চেয়ারম্যানের বাড়িতে হামলা চালায়। এ সময় চেয়ারম্যান ও তার পরিবারের লোকজন বাড়িতে না থাকায় সোহেল ও তার লোকজন ভাঙচুর ও লুটপাট চালাতে থাকে। এমতাবস্থায় রাসেল চেয়ারম্যানের চাচাতো ভাইয়ের স্ত্রী শান্তা তাদের বাধা দিতে এলে তাকে উদ্দেশ্য করে গুলি করে। এতে শান্তা পিঠে গুলিবিদ্ধ হয়।

পরে স্বজনরা তাকে উদ্ধার করে রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।

রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ইসমাইল হোসেন রাজিব জানান, গৃহবধূটিকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়েছে। তার পিঠে একটি গুলির চিহ্ন রয়েছে।

ইএইচ

Link copied!