ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শুক্রবার, ০৫ জুন, ২০২৬

কাশিমপুরে অপারেশন ডেভিল হান্টে আওয়ামী লীগের ১১ নেতাকর্মী গ্রেপ্তার

কাশিমপুর (গাজীপুর) প্রতিনিধি

কাশিমপুর (গাজীপুর) প্রতিনিধি

ফেব্রুয়ারি ১০, ২০২৫, ০২:৫৯ পিএম

কাশিমপুরে অপারেশন ডেভিল হান্টে আওয়ামী লীগের ১১ নেতাকর্মী গ্রেপ্তার

গাজীপুরের কাশিমপুরে অপারেশন ডেভিল হান্টের অভিযানে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১১ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে কাশিমপুর থানা পুলিশ।

রোববার রাতে মহানগরীর কাশিমপুরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- কাশিমপুর ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামসুল আলম গায়েন, ৬নং ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সাধারণ সম্পাদক ফারুক মিয়া, ৫নং ওয়ার্ড আওয়ামী লীগের তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক শওকত হোসেন, ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন লাবু, ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য আব্দুল কাদের ও নাদিম হোসেন দিপু, ২নং ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য সিরাজুল ইসলাম ও ইসমাইল হোসেন এবং আব্দুল মান্নান এছাড়াও ৩ নং ওয়ার্ড কৃষকলীগের সাধারণ সম্পাদক রওশন আলী ও ১নং ওয়ার্ড মহল্লা আওয়ামী লীগের সহ-সভাপতি মিজান মন্ডল।

এ বিষয়ে কাশিমপুর থানার অফিসার ইনচার্জ মো. সাইফুল ইসলাম বলেন, রাতে কাশিমপুরের বিভিন্ন এলাকায় অপারেশন ডেভিল হান্টের অভিযানে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১১ নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। তাদেরকে আজ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

ইএইচ

Link copied!