ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬
অপারেশন ডেভিল হান্ট

লক্ষ্মীপুরে আ.লীগের ১১ নেতাকর্মী গ্রেপ্তার

লক্ষ্মীপুর প্রতিনিধি:

লক্ষ্মীপুর প্রতিনিধি:

ফেব্রুয়ারি ১১, ২০২৫, ০৫:২৬ পিএম

লক্ষ্মীপুরে আ.লীগের ১১ নেতাকর্মী গ্রেপ্তার

দেশজুড়ে চলমান অপারেশন ডেভিল হান্টে লক্ষ্মীপুরে ৫টি উপজেলায় অভিযান চালিয়ে আওয়ামী লীগ, যুবলীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের ১১ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হচ্ছে, রামগঞ্জ উপজেলা আওয়ামীলীগের যুগ্ম আহ্বায়ক মাহবুবুর রহমান টিটু (৪০), কাঞ্চনপুর ইউনিয়ন নিষিদ্ধ ছাত্রলীগের দপ্তর সম্পাদক মানিক হোসেন (২৮), চন্ডিপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ড আওয়ামীগের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন (৫৯), লক্ষ্মীপুর পৌরসভার ৩নং ওয়ার্ড নিষিদ্ধ ছাত্রলীগের সভাপতি তৌহিদুল ইসলাম (২৩). যুবলীগ নেতা আবদুল মালেক (৩৬), সুজন কুরী (৪০), তছলিম উদ্দিন (৩৭), ওমর ফারুক (৩৮), ছাইফুল ইসলাম (৩৫), আওয়ামীলীগ নেতা মাহাবুবুর রহমান সোহেল (৪৫), রামগতিতে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা আকতার হোসেন বিপ্লব (৩০) ও যুবলীগ নেতা মো. রুবেল (৪০)।

গ্রেপ্তারকৃতরা উপজেলা ও পৌরসভা এবং ইউনিয়নের আওয়ামীলীগ ও সহযোগি সংগঠনের নেতা বলে জানিয়েছে পুলিশ। মঙ্গলবার ভোররাতে জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে গত ৪ আগষ্ট লক্ষ্মীপুরের তমিজ মাকেট ও মাদাম ব্রীজ এলাকায় ছাত্র-জনতার ওপর হামলা মামলার সাথে জড়িত থাকার অভিযোগ রয়েছে।

সদর, রামগঞ্জ ও রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আবদুল মোন্নাফ, আবুল বাসার ও কবির হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, মঙ্গলবার ভোররাতে স্ব-স্ব উপজেলায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

জেলা পুলিশ সুপার মো. আকতার হোসেন বলেন, দেশব্যাপী ডেভিল হান্ট অপারেশন অভিযান চলছে। তার ধারাবাহিকতা লক্ষ্মীপুর ৫টি উপজেলার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করা হচ্ছে। এই অভিযানে ১১ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

বিআরইউ

Link copied!