ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শুক্রবার, ০৫ জুন, ২০২৬

আখাউড়ায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

আখাউড়া প্রতিনিধি

আখাউড়া প্রতিনিধি

ফেব্রুয়ারি ১৬, ২০২৫, ০৪:০৭ পিএম

আখাউড়ায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ডেভিল হান্ট অভিযানে নিষিদ্ধ ঘোষিত এক ছাত্রলীগ নেতা গ্রেপ্তার হয়েছেন।

রোববার দুপুরে গণমাধ্যমে পুলিশের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে পুলিশ জানায়, শনিবার দিবাগত রাত ১টার দিকে উপজেলার ঘোলখার গ্রামে থানা পুলিশ ডেভিল হান্ট অভিযান চালিয়ে রানা হাজারী (২৬) নামে এক নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতাকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তার রানা ধরখার ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক। তার বিরুদ্ধে আখাউড়া থানায় বিস্ফোরক আইনে মামলা রয়েছে।

আখাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ ছমি উদ্দিন জানান, নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতাকে নাশকতা মামলায় গ্রেপ্তার দেখিয়ে রোববার ব্রাহ্মণবাড়িয়া আদালতে পাঠানো হয়েছে।

ইএইচ

Link copied!