ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শুক্রবার, ০৫ জুন, ২০২৬

সান্তাহারে অ্যাম্পুলসহ মাদক কারবারি গ্রেপ্তার

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি:

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি:

ফেব্রুয়ারি ১৬, ২০২৫, ০৫:২৫ পিএম

সান্তাহারে অ্যাম্পুলসহ মাদক কারবারি গ্রেপ্তার

বগুড়ার আদমদীঘির সান্তাহার রেলওয়ে জংশন স্টেশনের তিন নম্বর প্লাটফর্মের দক্ষিণ পাশে ফাঁকা জায়গা থেকে গতরাতে কাওসার নামে এক মাদক কারবারিকে আট পিস অ্যাম্পুল ইনজেকশনসহ হাতে-নাতে আটক করেছে রেলওয়ে থানা পুলিশ।

গ্রেপ্তার কাওসার (২২) নওগাঁ জেলার আত্রাই থানার ভরতেতুলিয়া গ্রামের মৃত আব্দুর রাজ্জাকের ছেলে। তার বিরুদ্ধে থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর আইনে মামলা দায়ের করে আজ রবিবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে।

থানা সূত্রে জানা গেছে, আজ (১৭ ফেব্রুয়ারি)  সান্তাহার রেলওয়ে জংশন স্টেশনের তিন নম্বর প্লাটফর্মের দক্ষিণ পাশে ফাঁকা জায়গায় মাদক দ্রব্য কেনা-বেচা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে উল্লিখিত স্থানে অভিযান চালিয়ে কাওসারকে আটক করা হয়। এ সময় তার শরীর তল্লাশি করে আট পিস অ্যাম্পুল ইনজেকশন উদ্ধার করা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে সান্তাহার রেলওয়ে থানার অফিসার ইনচার্জ হাবিবুর রহমান বলেন, গতরাতে অ্যাম্পুল ইনজেকশনসহ গ্রেপ্তারকৃত আসামি কাওসারের বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর আইনে মামলা দায়ের করে আজ রবিবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়েছে।


বিআরইউ

Link copied!