ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শুক্রবার, ০৫ জুন, ২০২৬

পলাশবাড়ী শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভের বার্ষিক সাধারণ সভা

পলাশবাড়ী (গাইবান্ধা) প্রতিনিধি

পলাশবাড়ী (গাইবান্ধা) প্রতিনিধি

ফেব্রুয়ারি ২২, ২০২৫, ০৩:৪৮ পিএম

পলাশবাড়ী শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভের বার্ষিক সাধারণ সভা

“সমবায় শক্তি-সমবায় মুক্তি” শ্লোগানকে সামনে রেখে গাইবান্ধার পলাশবাড়ী উপজেলা শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের ১৫তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সকালে উপজেলা পরিষদ হলরুমে সংগঠনের চেয়ারম্যান নবীউল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন- জেলা সমবায় অফিসার মো. ফরিদ উদ্দিন সরকার। বিশেষ অতিথির বক্তব্য রাখেন কাল্ব লি.-এর গাইবান্ধা জেলা ব্যবস্থাপক আব্দুল আউয়াল। আমন্ত্রিত অতিথির বক্তব্য রাখেন সাদুল্লাপুর উপজেলা শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লি.-এর চেয়ারম্যান রুহুল আমিন প্রধান।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন পলাশবাড়ী উপজেলা শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লি.-এর ভাইস-চেয়ারম্যান পলাশ কবির, সেক্রেটারি নিখিল চন্দ্র সরকার, ট্রেজারার আরশাদ আলী, ডিরেক্টর শাহনাজ বেগম ও উপজেলা সমবায় অফিসের সহকারী পরিদর্শক খন্দকার মো. আব্দুল কাদের প্রমুখ।

সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালন করেন সংগঠনের ডিরেক্টর মুনছুর আলী। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন কাল্ব লি.-এর পলাশবাড়ী উপজেলা ব্যবস্থাপক রেজাউল করিম। বার্ষিক সাধারণ সভার শুরুতেই ২০২৩-২০২৪ অর্থ বছরের বার্ষিক প্রতিবেদন উপস্থাপন করেন পলাশবাড়ী উপজেলা শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লি.-এর সেক্রেটারি নিখিল চন্দ্র সরকার।

ইএইচ

Link copied!