ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

উলিপুরে যৌথ বাহিনীর অভিযানে গাঁজাসহ আটক ২

উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি

উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি

ফেব্রুয়ারি ২৪, ২০২৫, ০৮:০৩ পিএম

উলিপুরে যৌথ বাহিনীর অভিযানে গাঁজাসহ আটক ২

কুড়িগ্রামের উলিপুরে যৌথ বাহিনীর অভিযানে ৭০ গ্রাম গাঁজাসহ দুই মাদক কারবারি আটক হয়েছে।

রোববার রাতে উলিপুর পৌরসভার রামদাস ধনিরাম এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটকের বিষয়টি নিশ্চিত করেছেন ওসি জিল্লুর রহমান।

জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে পৌরসভার রামদাস ধনিরাম এলাকায় সেনাবাহিনী ও থানা পুলিশের যৌথ অভিযানে ওই দুই মাদক কারবারিকে ৭০ গ্রাম গাঁজাসহ আটক করা হয়।

আটককৃতরা হলেন, পৌরসভার রামদাস ধনিরাম এলাকার আব্দুল করিমের পুত্র নুরুজ্জামান মিয়া (৬৬) ও খমির উদ্দিন ব্যাপারীর পুত্র হাবিবুর রহমান (৬০)।

উলিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) জিল্লুর রহমান জানান, আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে।

ইএইচ

Link copied!