ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

মশিউর রহমান ডিগ্রী কলেজে বার্ষিকী ক্রীড়া প্রতিযোগীতা অনুষ্ঠিত

আল-আমিন, নীলফামারী

আল-আমিন, নীলফামারী

মার্চ ২, ২০২৫, ১২:৫৯ পিএম

মশিউর রহমান ডিগ্রী কলেজে বার্ষিকী ক্রীড়া প্রতিযোগীতা অনুষ্ঠিত

নীলফামারীতে মশিউর রহমান ডিগ্রী কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা ও পুরস্কার বিতরণী  অনুষ্ঠিত হয়েছে।  কলেজ  প্রাঙ্গণে ২৫ টি ইভেন্টে বিজয়ী ৭৫ জনের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

এতে  প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা রংপুর অঞ্চলের পরিচালক অধ্যাপক আমির আলী। ক্রীড়া প্রতিযোগীতার উদ্বোধন করেন কলেজের গভর্নিং বডির সভাপতি সোহায়েল পারভেজ। 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক জহুরুল আলম,জেলা বিএনপির যুগ্ম সম্পাদক গোলাম মোস্তফা রঞ্জু, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শেফাউল জাহাঙ্গীর আলম শেপু ও কলেজের গভর্নিং বডির দাতা সদস্য আকতারুজ্জামান।

এতে সভাপতিত্ব করেন মশিউর রহমান ডিগ্রী কলেজের অধ্যক্ষ শহিদুল ইসলাম। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন প্রভাষক শাহ মোঃ আবু মোক্তাদির ও সহকারী অধ্যাপক মৃনাল কান্তি রায়। 

প্রধান অতিথির বক্তব্যে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা রংপুর অঞ্চলের পরিচালক অধ্যাপক আমির আলী বলেন, নীলফামারী জেলার অনেক শিক্ষা প্রতিষ্ঠান জাতীয় পর্যায়ে সুনাম কুড়িয়েছে। 

নীলফামারীর মশিউর রহমান ডিগ্রী কলেজের ঐতিহ্য রয়েছে। আমি আশা করি জাতীয় পর্যায়েও কলেজটি বিশেষ অবদান রাখবে।

বিআরইউ

Link copied!