ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শুক্রবার, ০৫ জুন, ২০২৬

ডাসারে সংঘবদ্ধ অটোরিকশা চোরচক্রের ৩ সদস্য গ্রেপ্তার

ডাসার (মাদারীপুর) প্রতিনিধি:

ডাসার (মাদারীপুর) প্রতিনিধি:

মার্চ ১১, ২০২৫, ০৭:৫১ পিএম

ডাসারে সংঘবদ্ধ অটোরিকশা চোরচক্রের ৩ সদস্য গ্রেপ্তার

মাদারীপুরের ডাসারে ব্যাটারিচালিত অটোরিকশা চোর চক্রের তিন সদস্য ও একাধিক মামলার আসামিদেরকে আটক করে, পুলিশে দিল জনতা।

মঙ্গলবার(১১ মার্চ) এ তথ্য নিশ্চিত করছেন, ডাসার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ এহতেশামুল ইসলাম।

গ্রেফতারকৃতরা হলেন- মাদারীপুর সদর উপজেলার চাপাতি গ্রামের দুলাল শিকদারের ছেলে সামচু শিকাদার(৩০), একই গ্রামের পান্নু মাতুব্বরের ছেলে রশিদুল মাতুব্বর(২৪),মদারীপুর সদর উপজেলার ঝিকরহাটি গ্রামের কামাল শেখের ছেলে জুয়েল শেখ(২৬)।

স্থানীয়রা জানায়, উপজেলার বেড়িবাঁধ এলাকায় সংঘবদ্ধ অটোরিকশকা চোর চক্রের ৩ সদস্য গভীর রাতে চুরির  প্রস্তুতিকালে স্থানীয়রা তাদের তাড়া করে। এসময় তারা ডাসার সিমান্তবর্তী এলাকায় ঢুকে বরিশালের মাগুরা নতুন বাজারে পালানোর চেষ্টা করলে, তাদের আটক করেন গ্রামবাসী।পরে পুলিশের কাছে সোপর্দ করে।জানাগেছে,দীর্ঘদিন ধরে একটি সংঘবদ্ধ চোর চক্র উপজেলার বিভিন্ন স্থানে অটোরিকশা চুরি করে আসছে। গ্রেফতারকৃত চোর চক্রের তিন সদস্যের বিরুদ্ধে চুরির ঘটনায় একাধিক মামলা রয়েছে।

এ ব্যাপারে ডাসার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ এহতেশামুল ইসলাম বলেন,তাদের বিরুদ্ধে চুরির একাধিক মামলা রয়েছে।গ্রেফতারকৃতদের আজ মঙ্গলবার আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

বিআরইউ

Link copied!