ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শুক্রবার, ০৫ জুন, ২০২৬

সাবেক মন্ত্রী কামাল ইবনে ইউসুফের সহধর্মিনী মারা গেছেন

ফরিদপুর প্রতিনিধি:

ফরিদপুর প্রতিনিধি:

মার্চ ১২, ২০২৫, ০১:০৩ পিএম

সাবেক মন্ত্রী কামাল ইবনে ইউসুফের সহধর্মিনী মারা গেছেন

সাবেক মন্ত্রী, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি‍‍`র সাবেক ভাইস চেয়ারম্যান মরহুম চৌধুরী কামাল ইবনে ইউসুফের সহধর্মিনী শায়লা কামাল(৭৯) আর নেই।

বুধবার(১২ মার্চ) ভোর সাড়ে পাঁচটার দিকে ঢাকা এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মরহুমার নামাজে জানাজা বুধবার বাদ আছর ফরিদপুর শহরের ময়েজউদ্দিন উচ্চবিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হবে।

দলের পক্ষ থেকে সকলকে উক্ত জানাজায় শরিক হওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করা হয়েছে।

এ বিষয়ে মরহুমার কন্যা জাতীয়তাবাদী মহিলা দলের যুগ্ম সাধারণ সম্পাদক নায়াব ইউসুফ জানান, আমার শ্রদ্ধেয় আম্মা বেগম শায়লা কামাল, মরহুম চৌধুরী কামাল ইবনে ইউসুফের স্ত্রী, ভোর সাড়ে পাঁচটায় ইন্তেকাল করেছেন। তার আত্মার মাগফেরাত কামনা করছি।
বিআরইউ

Link copied!