ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শুক্রবার, ০৫ জুন, ২০২৬

পলাশবাড়ীতে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন অবহিতকরণ ও পরিকল্পনা সভা

পলাশবাড়ী (গাইবান্ধা) প্রতিনিধি

পলাশবাড়ী (গাইবান্ধা) প্রতিনিধি

মার্চ ১২, ২০২৫, ০৪:২৪ পিএম

পলাশবাড়ীতে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন অবহিতকরণ ও পরিকল্পনা সভা

গাইবান্ধার পলাশবাড়ীতে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. সালাউদ্দীন আহমেদ খানের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় বক্তব্য দেন- থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জুলফিকার আলী ভূট্টো, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আব্দুল জলিল, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আরজুমান আরা গুলেনুর, ইউপি চেয়ারম্যান মোস্তাফিজার রহমান মোস্তা, স্বাস্থ্য পরিদর্শক আফরোজা খানম, সাংবাদিক ফজলুল হক দুদু, নুরুল ইসলাম ও ইসলামী ফাউন্ডেশনের প্রতিনিধি আনোয়ার হোসেন প্রমুখ।

আগামী ১৫ মার্চ (শনিবার) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ একটি পৌরসভা এবং উপজেলার ৮ ইউনিয়নের ২১৭টি কেন্দ্রে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন অনুষ্ঠিত হবে। এ উপজেলায় মোট ৩৭ হাজার ৭৫ জন শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে ৬-১১ মাস বয়সের শিশুকে ১টি নীল রঙের এবং ১২-৫৯ মাস বয়সের শিশুকে ১টি লাল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে।

কর্মসূচি সফল করতে সভায় উপস্থিত সকলের প্রতি আহবান জানানো হয়।

ইএইচ

Link copied!