ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শুক্রবার, ০৫ জুন, ২০২৬

সরিষাবাড়ীতে ২ ছাত্রকে বলাৎকারের অভিযোগ, মাদ্রাসার শিক্ষক গ্রেপ্তার

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি:

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি:

মার্চ ১৬, ২০২৫, ১০:৫৭ এএম

সরিষাবাড়ীতে ২ ছাত্রকে বলাৎকারের অভিযোগ, মাদ্রাসার শিক্ষক গ্রেপ্তার

জামালপুরের সরিষাবাড়ীতে দুই ছাত্রকে বলাৎকারের অভিযোগে মাদ্রাসা শিক্ষক বজলুর রহমানকে (৩০) গ্রেফতার করেছে থানা পুলিশ। 

শনিবার (১৫ মার্চ) ইফতারের পর পৌরসভার সাতপোয়া গ্রামের রওদাতুল আতফাল মাদ্রাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার বজলুর রহমান সিরাজগঞ্জ জেলার শাহাজাদপুর ইউনিয়নের বজ্রাগ্রাম এলাকার বাসিন্দা ও রওদাতুল আতফাল মাদ্রাসার সহকারী শিক্ষক।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, পৌরসভার সাতপোয়া গ্রামের অবস্থিত রওদাতুল আতফাল মাদ্রাসায় শিক্ষক বজলুর রহমানের বিরুদ্ধে দুই ছাত্রকে বলাৎকারের অভিযোগ উঠে। পরে বিষয়টি জানাজানি হলে ওই এলাকার মানুষ অভিযুক্ত শিক্ষককে আটক করে পুলিশে খবর দেয়। পুলিশ ও সেনাবাহিনী এসে পরিস্থিতি স্বাভাবিক করে শিক্ষক বজলুর রহমানকে আটক করে থানায় নিয়ে যায়।

ওই শিক্ষার্থী মা বলেন, দুই মাস ধরে আমার শিশু সন্তানকে বলাৎকার করে আসছিল। আজকে বিষয়টি আমার কাছে প্রকাশ করে। আমি ওই লম্পট শিক্ষকের উপযুক্ত বিচার দাবি করছি। আরেক ভুক্তভোগী শিক্ষার্থীর মা জানান, তার সন্তানকে চার মাস ধরে বলাৎকার করে আসছে। ওই শিক্ষকের বিচার দাবি জানান তিনি।

সরিষাবাড়ী থানার অফিসার ইনর্চাজ মো. চাঁদ মিয়া জানান, খবর পেয়ে পুলিশ পাঠানো হয়। এ ঘটনায় অভিযুক্ত শিক্ষককে গ্রেপ্তার করে থানায় নেওয়া হয়েছে।

বিআরইউ

Link copied!