ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

দীঘিনালায় গৃহবধূকে ধর্ষণের অভিযোগে যুবক আটক

দীঘিনালা (খাগড়াছড়ি) প্রতিনিধি:

দীঘিনালা (খাগড়াছড়ি) প্রতিনিধি:

মার্চ ১৮, ২০২৫, ০৪:০৪ পিএম

দীঘিনালায় গৃহবধূকে ধর্ষণের অভিযোগে যুবক আটক

খাগড়াছড়ি দীঘিনালায় এক গৃহবধূকে ধর্ষণ অভিযোগে মো. হোসেন মিয়া (৩০) নামে এক যুবককে  আটক করেছে দীঘিনালা থানা পুলিশ।

মঙ্গলবার (১৮ মার্চ) সোমবার দিবাগত রাত ০১টায় উপজেলার মেরুং ইউনিয়নের বেতছড়ি পশ্চিম শিবির এলাকা থেকে অভিযুক্তকে আটক করা হয়। 

উপজেলার মেরুং ইউনিয়নের পশ্চিম বেতছড়ি শিবির এলাকার আশ্রয়ণ প্রকল্পের মৃত খলিল মিয়া পুত্র হোসেন মিয়া।

দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকারিয়া বলেন, ‘ভুক্তভোগী ঐ নারী নিজ বাড়িতে অবস্থান করছিল। এ সময় স্থানীয় বখাটে অভিযুক্ত ব্যক্তি জোরপূর্বক ঘরে ঢুকে ঐ গৃহবধূকে ধর্ষণ করে।’

ওসি মো. জাকারিয়া আরো বলেন, ‘পরে গৃহবধূর চিৎকারে আশপাশের লোকজন এসে অভিযুক্ত হোসেন মিয়াকে আটক করে পুলিশে দেয়।’  গ্রেফতারের পর মো. হোসেন মিয়ার বিরুদ্ধে দীঘিনালা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছেন ভুক্তভোগী নারী। পরে আসামিকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। 

বিআরইউ
 

Link copied!