ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

দিরাইয়ে ডেভিল হান্ট অপারেশনে ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

দিরাই(সুনামগঞ্জ) প্রতিনিধি:

দিরাই(সুনামগঞ্জ) প্রতিনিধি:

মার্চ ১৯, ২০২৫, ০৫:২৩ পিএম

দিরাইয়ে ডেভিল হান্ট অপারেশনে ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সাবেক প্রচার সম্পাদক ও দিরাই উপজেলার জগদল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হুমায়ুন রশিদ লাভলু গ্রেফতার।

গ্রেফতারের বিষয়টি দৈনিক আমার সংবাদ কে নিশ্চিত করেছেন দিরাই থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আব্দুর রাজ্জাক।

বুধবার (১৯ মার্চ) দুপুর ১টার দিকে উপজেলা পরিষদের কার্যালয়ের সামনে থেকে অপারেশন ডেভিল হান্টের অভিযানে তাকে আটক করা হয়।

জানা যায়, মহান স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষ্যে উপজেলা প্রশাসনের প্রস্তুতি  সভায় চেয়ারম্যান হিসেবে যোগ দেন তিনি। সভা শেষ করে বের হওয়ার পর উপজেলা কমপ্লেক্সের সামনে থেকে তাকে আটক করে দিরাই থানা পুলিশ।

দিরাই থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আব্দুর রাজ্জাক বলেন, অপারেশন ডেভিল হান্টে গতমাসে দিরাই থানায় দায়ের করা নাশকতার মামলায় দিরাইয়ের জগদল ইউপি চেয়ারম্যানকে আটক করা হয়েছে।

বিআরইউ

Link copied!