ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

টঙ্গীতে শিশু ধর্ষণ মামলায় পলাতক প্রধান আসামি গ্রেপ্তার

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি

মার্চ ২১, ২০২৫, ০৭:৪২ পিএম

টঙ্গীতে শিশু ধর্ষণ মামলায় পলাতক প্রধান আসামি গ্রেপ্তার

গাজীপুর মহানগরীর টঙ্গীতে ৯ বছরের শিশু ধর্ষণের ঘটনায় দায়ের হওয়া মামলার পলাতক প্রধান আসামি রুহুল আমিনকে (৩৫) গ্রেপ্তার করেছে র‌্যাব-১ ও র‌্যার-১০ এর সদস্যরা।

শুক্রবার তাকে আদালতে প্রেরণ করা হয়।

এর আগে বৃহস্পতিবার বিকালে র‌্যাবের যৌথ অভিযানিক দল মুন্সিগঞ্জ জেলা থেকে রুহুল আমিনকে গ্রেপ্তার করেন।

গ্রেপ্তার রুহুল আমিন মুন্সীগঞ্জ জেলার টঙ্গীবাড়ি থানার বেতকা গ্রামের মৃত আব্দুল মজিদের ছেলে। সে শিলমুন পশ্চিম পাড়া এলাকায় জনৈক মজিবর রহমানের বাড়িতে ভাড়া থাকতো।

র‌্যাব জানায়, গত ২৮ ফেব্রুয়ারি দুপুরে প্রতিবেশী রুহুল আমিন বাসার ময়লা-আবর্জনা পরিষ্কারের কথা বলে কৌশলে শিশুটিকে তার রুমে নিয়ে গিয়ে জোরপূর্বক ধর্ষণ করে। ঘটনার পর এলাকা থেকে পালিয়ে যায় সে। বিষয়টি জানাজানি হলে স্থানীয়দের সহযোগিতায় ঘটনার দশ দিন পর টঙ্গী পূর্ব থানায় একটি মামলা দায়ের করেন ভুক্তভোগীর পিতা আবুল কালাম। বৃহস্পতিবার মুন্সিগঞ্জ জেলা থেকে রুহুল আমিনকে গ্রেপ্তার করে র‌্যাব। পরে তাকে টঙ্গী পূর্ব থানায় হস্তান্তর করা হয়।

টঙ্গী পূর্ব থানার অফিসার ইনচার্জ (ওসি) ফরিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, র‌্যাব সদস্যরা আসামি রুহুল আমিনকে হস্তান্তরের পর বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

ইএইচ

Link copied!