ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

টেকনাফে নিখোঁজ বিজিবি সদস্যের লাশ উদ্ধার

টেকনাফ প্রতিনিধি

টেকনাফ প্রতিনিধি

মার্চ ২৩, ২০২৫, ০৩:০৫ পিএম

টেকনাফে নিখোঁজ বিজিবি সদস্যের লাশ উদ্ধার

মিয়ানমার সীমান্তবর্তী নাফ নদীতে রোহিঙ্গা বোঝাই নৌকা আটক করতে গিয়ে অভিযানে নিখোঁজ হওয়া বিজিবি সদস্য সিপাহি মোহাম্মদ বেলালের লাশ উদ্ধার করা হয়েছে।

রোববার দুপুরে টেকনাফের সাবরাং সৈকত থেকে তার লাশ উদ্ধার করা হয়।

মোহাম্মদ বেলাল টেকনাফ শাহপরীর দ্বীপ সীমান্ত ফাঁড়িতে কর্মরত ছিলেন। তবে তার সঙ্গে থাকা একটি রাইফেল ও চারটি ম্যাগাজিন এখনও নিখোঁজ রয়েছে বলে জানিয়েছে বিজিবি।

টেকনাফ-২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আশিকুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, নিখোঁজ বিজিবি সদস্যের মরদেহ উদ্ধার করে শাহপরীর দ্বীপ ফাঁড়িতে আনা হয়েছে।

এর আগে, শুক্রবার দিবাগত রাতে শাহপরীর দ্বীপের পশ্চিমে অবৈধ অনুপ্রবেশের সময় রোহিঙ্গা বহনকারী একটি ট্রলার ডুবে যায়। এতে বিজিবি ২৪ জন রোহিঙ্গাকে জীবিত উদ্ধার করে। এ সময় বিজিবি সদস্য মোহাম্মদ বেলাল নিখোঁজ হন।

পরে, শনিবার সন্ধ্যায় টেকনাফের শাহপরীর দ্বীপ ও দমদমিয়ার নাফ নদীর মোহনায় ভাসমান অবস্থায় চার রোহিঙ্গার মরদেহ দেখতে পান স্থানীয়রা। নিহতদের মধ্যে এক শিশু ও তিনজন নারী রয়েছেন। স্থানীয়দের সহায়তায় বিজিবি মরদেহগুলো উদ্ধার করে।

ইএইচ

Link copied!