ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ধামইরহাটে ভিজিএফ’র চাল বিতরণ উদ্বোধন

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি:

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি:

মার্চ ২৫, ২০২৫, ১১:৫৬ এএম

ধামইরহাটে ভিজিএফ’র চাল বিতরণ উদ্বোধন

নওগাঁর ধামইরহাট পৌরসভায় ভিজিএফ’র চাল বিতরণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (২৫ মার্চ) সকাল সাড়ে ৮টায় ধামইরহাট সরকারি এমএম ডিগ্রি কলেজে পৌর এলাকার গরীব, অসহায় ও দুস্থদের মাঝে এ চাল বিতরণ কার্যক্রম উদ্বোধন করা হয়।

এসময় উদ্‌বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা এটিএম ফসিউল আলম, আবাসিক মেডিকেল অফিসার ডা. জহুরুল ইসলাম, যুব উন্নয়ন কর্মকর্তা কামরুজ্জামান সরদার, একাডেমিক সুপারভাইজার কাজল কুমার সরকার, পৌর নির্বাহী কর্মকর্তা প্রকৌশলী সজল কুমার মন্ডল, স্যানিটারি ইন্সপেক্টর মোস্তাফিজুর রহমান, অফিস সহকারী আব্দুল জলিল, ফারুক হোসেন, সহকারী কর নির্ধারক মো. ফিরোজ হোসেন প্রমুখ।

এসময় পৌর নির্বাহী কর্মকর্তা প্রকৌশলী সজল কুমার মন্ডল জানান, আজ সকাল ৮থেকে বিকাল ৫টা পর্যন্ত পৌর এলাকার গরীব, অসহায় ও দুস্থ ৩ হাজার ৮১ জনের মাঝে ১০ কেজি করে চাল বিতরণ করা হবে। আশা করছি বিতরণ কার্যক্রম সুষ্ঠু ভাবে শেষ করা হবে।


বিআরইউ

Link copied!