ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শুক্রবার, ০৫ জুন, ২০২৬

আখাউড়ায় গণহত্যা দিবসে শিশুরা শুনলো মুক্তিযুদ্ধের গল্প

আখাউড়া প্রতিনিধি

আখাউড়া প্রতিনিধি

মার্চ ২৫, ২০২৫, ০৪:০৪ পিএম

আখাউড়ায় গণহত্যা দিবসে শিশুরা শুনলো মুক্তিযুদ্ধের গল্প

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষে মঙ্গলবার দুপুরে রাধানগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

এ সময় উপস্থিত শিক্ষার্থীদের মুক্তিযুদ্ধের গল্প শোনান বীর মুক্তিযোদ্ধা ও অতিথিরা।

আয়োজনের প্রধান আলোচক বীর মুক্তিযোদ্ধা জাহের মিয়া খন্দকার বলেন, "যুদ্ধের সময় আমরা কখনো না খেয়ে থেকেছি। কখনো পানি দেওয়া নষ্ট ভাতও খেতে হয়েছে। দেশকে স্বাধীন করতে আমরা অনেক কষ্টের মধ্যেও পিছপা হইনি।"

প্রধান অতিথি উপজেলা বিএনপির সভাপতি মো. জয়নাল আবেদীন আব্দু বলেন, "বঙ্গবন্ধু স্বেচ্ছায় কারাবরণের পর জিয়াউর রহমান হাল ধরেছিলেন। কালুরঘাট বেতার কেন্দ্র থেকে তাঁর দেওয়া ঘোষণার পর মুক্তিকামী মানুষ উজ্জীবিত হয়ে দেশ স্বাধীনের জন্য যুদ্ধে নেমেছিলেন।"

বিদ্যালয়ের অভিভাবক শিক্ষক অ্যাসোসিয়েশনের সভাপতি বিশ্বজিৎ পাল বাবুর সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন পৌর বিএনপির সভাপতি মো. সেলিম ভূঁইয়া, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ফরহাদ ভূঁইয়া, পৌর বিএনপির সহ-সভাপতি শাহ আলম চৌধুরী।

অনুষ্ঠান সঞ্চালনা করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মৌসুমী আক্তার।

ইএইচ

Link copied!