ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শুক্রবার, ০৫ জুন, ২০২৬

নেছারাবাদে অতিরিক্ত ভাড়া আদায়ের দায়ে মোল্লা এক্সপ্রেসকে জরিমানা

নেছারাবাদ (পিরোজপুর) প্রতিনিধি

নেছারাবাদ (পিরোজপুর) প্রতিনিধি

এপ্রিল ৬, ২০২৫, ০২:৩৮ পিএম

নেছারাবাদে অতিরিক্ত ভাড়া আদায়ের দায়ে মোল্লা এক্সপ্রেসকে জরিমানা

ঈদ শেষে নিজ নিজ কর্মস্থলে ফিরতে থাকা যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে পিরোজপুরের নেছারাবাদ (স্বরূপকাঠি) উপজেলার বাস টার্মিনালে মোল্লা এক্সপ্রেসের কাউন্টারকে ৭ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

শনিবার শেষ বিকেলে নেছারাবাদ থানা পুলিশের সহায়তায় এ অভিযান পরিচালনা করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রায়হান মাহামুদ।

অভিযানে স্থানীয় কাউন্টারের দায়িত্বপ্রাপ্ত হৃদয় বিক্রমকে অতিরিক্ত ভাড়া আদায়ের দায়ে ৭ হাজার টাকা জরিমানা করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রায়হান মাহামুদ বলেন, "যাত্রীদের ভোগান্তি কমাতে এবং ন্যায্য ভাড়া নিশ্চিত করতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালিত হবে।"

ইএইচ

Link copied!