ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শুক্রবার, ০৫ জুন, ২০২৬

কালিয়াকৈরে তুরাগ নদী থেকে অজ্ঞাত লাশ উদ্ধার

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি

এপ্রিল ৬, ২০২৫, ০২:৪৪ পিএম

কালিয়াকৈরে তুরাগ নদী থেকে অজ্ঞাত লাশ উদ্ধার

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চাপাইর নৌকা ঘাট এলাকায় তুরাগ নদী থেকে অজ্ঞাতপরিচয় এক পুরুষের লাশ উদ্ধার করেছে পুলিশ।

রোববার দুপুরে নদীতে একটি লাশ ভাসতে দেখে এলাকাবাসী থানায় খবর দিলে, কালিয়াকৈর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে।

কালিয়াকৈর থানার উপপরিদর্শক (ওসি তদন্ত) যুবায়ের আহমেদ জানান, নিহত ব্যক্তির আনুমানিক বয়স ৬০ বছর। এখনো পর্যন্ত তার পরিচয় শনাক্ত করা যায়নি। লাশটি ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

তিনি আরও বলেন, এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা প্রক্রিয়াধীন রয়েছে। প্রাথমিকভাবে এটি একটি হত্যাকাণ্ড হতে পারে বলেও ধারণা করা হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

ইএইচ

Link copied!