ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শুক্রবার, ০৫ জুন, ২০২৬

গাজায় ইসরায়লি হামলার প্রতিবাদে নাগরপুরে বিক্ষোভ

নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

এপ্রিল ১০, ২০২৫, ০৫:২৫ পিএম

গাজায় ইসরায়লি হামলার প্রতিবাদে নাগরপুরে বিক্ষোভ

"বাঁচাও ফিলিস্তিন, বাঁচাও গাজা" এই প্রতিপাদ্যকে সামনে রেখে বর্বর ইসরায়েলি গণহত্যা বন্ধ এবং স্বাধীন ফিলিস্তিন প্রতিষ্ঠার দাবিতে টাঙ্গাইলের নাগরপুরে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ উপজেলা শাখার আয়োজনে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার বাদ যোহর নাগরপুর সরকারি কলেজ গেট প্রাঙ্গণ এলাকায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। মিছিলটি টাঙ্গাইল-আরিচা মহাসড়কের লোকাল লেন ধরে উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সরকারি কলেজ গেট চত্বরে এসে শেষ হয়।

সমাবেশে বক্তারা অবিলম্বে ফিলিস্তিনি মুসলমানদের ওপর সন্ত্রাসী হামলা বন্ধে বিশ্বনেতাদের হস্তক্ষেপ কামনা করেন। একইসঙ্গে ফিলিস্তিনের মানুষদের প্রতি সবাইকে সহায়তার হাত বাড়ানোর আহ্বান জানান।

বক্তারা আরো বলেন, ফিলিস্তিনের গাজায় ইসরায়েল কর্তৃক নারী, শিশু, স্কুল, হাসপাতাল, শিক্ষাপ্রতিষ্ঠানসহ বিভিন্ন আশ্রয়কেন্দ্রে জঘন্য ধ্বংসযজ্ঞ চালানো হচ্ছে। এই বর্বরোচিত হামলা সারা বিশ্বে শান্তিকামী সাধারণ মানুষকে ব্যথিত করছে এবং তা মানবতার বিরুদ্ধে জঘন্যতম অপরাধ। আমরা এই প্রতিবাদী মানববন্ধন থেকে বর্বরোচিত এই হামলার প্রতিবাদ এবং অবিলম্বে ইসরায়েলি আগ্রাসন বন্ধের দাবি জানাই।

সমাবেশে উপস্থিত ছিলেন ইসলামী যুব আন্দোলন নাগরপুরের সভাপতি মুফতি আব্দুল হাদী, সহ-সভাপতি আশরাফ আলী, সাধারণ সম্পাদক মুফতি আল আমিন সিরাজ, সাংগঠনিক সম্পাদক ইব্রাহিম খলিল, ইসলামী আন্দোলনের সভাপতি মো. বাবুল হোসেন, সিনিয়র সহ-সভাপতি মো. হাফিজুর রহমান, জাতীয় মাশায়েখ মাই পরিষদের সভাপতি মাওলানা রফিকুল ইসলাম আমিনী, সাধারণ সম্পাদক মুফতি শহিদুল ইসলাম সিরাজি, সাংগঠনিক সম্পাদক হেলাল প্রমুখ।

ইএইচ

Link copied!