ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

নড়াইলে ছুরিকাঘাতে বাস শ্রমিক নিহত

আবু সুফিয়ান, নড়াইল

আবু সুফিয়ান, নড়াইল

এপ্রিল ১২, ২০২৫, ০৬:৪৬ পিএম

নড়াইলে ছুরিকাঘাতে বাস শ্রমিক নিহত

নড়াইল শহরের নতুন বাস টার্মিনাল এলাকায় অজ্ঞাতনামা দুর্বৃত্তদের ছুরিকাঘাতে আশরাফুল ইসলাম মুসা (৪৫) নামে এক বাস শ্রমিক নিহত হয়েছেন।

শনিবার সকাল সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত মুসা নড়াইল সদর উপজেলার শাহাবাদ ইউনিয়নের দলজিৎপুর গ্রামের মৃত সামছের মুন্সীর ছেলে।

পুলিশ স্থানীয় সূত্র ও পরিবার জানায়, শুক্রবার বিকেলে মুসা নিজ বাড়ি দলজিৎপুর থেকে বের হয়ে শহরের নতুন বাস টার্মিনালে আসেন এবং রাতটি সেখানেই কাটান। শনিবার সকালে টার্মিনাল ভবনের একটি কক্ষে তাকে ছুরিকাঘাত করা হয়। স্থানীয়রা তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজেদুল ইসলাম বলেন, "অজ্ঞাতনামা দুর্বৃত্তদের ছুরিকাঘাতে মুসা নামে এক বাস শ্রমিক নিহত হয়েছেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। হত্যার কারণ অনুসন্ধানে তদন্ত চলছে এবং দ্রুতই দোষীদের শনাক্ত ও গ্রেপ্তার করা হবে।"

ইএইচ

Link copied!