ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

মাদারীপুরে দুই গ্রামের সংঘর্ষে ওসিসহ আহত ২৫

মাদারীপুর প্রতিনিধি:

মাদারীপুর প্রতিনিধি:

এপ্রিল ১৩, ২০২৫, ০২:৫৯ পিএম

মাদারীপুরে দুই গ্রামের সংঘর্ষে ওসিসহ আহত ২৫

মাদারীপুরের রাজৈর উপজেলায় পূর্ব শত্রুতার জেরে দুই গ্রামের মধ্যে ভয়াবহ সংঘর্ষে ওসি, তদন্ত কর্মকর্তা, এসআইসহ পুলিশ ও গ্রামবাসী মিলে অন্তত ২৫ জন আহত হয়েছেন।

শনিবার (১২ এপ্রিল) রাতে বেপারিপাড়া মোড়ে কয়েক ঘণ্টাব্যাপী চলা এই সংঘর্ষে বাজারের দোকানপাটেও ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে।

জানা যায়, ঈদের পর বাজি ফোটানোকে কেন্দ্র করে ‘কুন্ডুপাড়া’ ও ‘বদরপাশা’ গ্রামের দুই যুবকের মধ্যে বিরোধ গড়ে ওঠে। এর জেরে মামলা, হামলা এবং সর্বশেষ শনিবার রাতে উভয়পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায়। খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

রাজৈর থানার ওসি মোহাম্মদ মাসুদ খান বলেন, ‘সংঘর্ষে আমি সহ অন্তত ১০-১২ জন পুলিশ সদস্য আহত হয়েছি। পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে।’

বিআরইউ

Link copied!