ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শুক্রবার, ০৫ জুন, ২০২৬

সখীপুরে অগ্নিকাণ্ডে তিন ব্যবসায়ীর স্বপ্ন পুড়ে ছাই

সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

এপ্রিল ১৩, ২০২৫, ০৮:২০ পিএম

সখীপুরে অগ্নিকাণ্ডে তিন ব্যবসায়ীর স্বপ্ন পুড়ে ছাই

টাঙ্গাইলের সখীপুর উপজেলার কচুয়া বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে তিনটি দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে।

রোববার বিকাল ৩টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, কচুয়া বাজারে অবস্থিত মামা-ভাগ্নে ইলেকট্রনিক্স দোকানে প্রথমে ধোঁয়া দেখা গেলে তাৎক্ষণিকভাবে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়। খবর পেয়ে সখীপুর ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

এ সময় মামা-ভাগ্নে ইলেকট্রনিক্সের মালিক এনামুল হকের দোকানসহ পাশে অবস্থিত আবুল ও হামেদ আলীর দুটি মনোহারী দোকান পুড়ে যায়।

দোকান মালিক এনামুল হক বলেন, “দুপুরে খাওয়ার জন্য দোকান বন্ধ করে বাড়িতে গিয়েছিলাম। হঠাৎ মোবাইলে জানতে পারি দোকানে আগুন লেগেছে। এসে দেখি সব পুড়ে গেছে। আমার সারাজীবনের সঞ্চয় দিয়ে এই দোকান গড়েছিলাম। অন্তত ১৪ লাখ টাকার ক্ষতি হয়েছে।”

কচুয়া বাজার বণিক সমবায় সমিতির সাধারণ সম্পাদক আব্দুল আলীম জানান, দোকানগুলোর মধ্যে এনামুলের দোকানটি তালাবদ্ধ থাকায় কোনো মালামাল বের করা সম্ভব হয়নি। ফলে ক্ষয়ক্ষতির পরিমাণ আরও বেড়ে গেছে।

সখীপুর ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ফায়ার ফাইটার হাসান নূর জানান, “খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। অগ্নিকাণ্ডে আনুমানিক ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। এছাড়া প্রায় ২০ লাখ টাকার মালামাল উদ্ধার করা সম্ভব হয়েছে। ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট-সার্কিট থেকেই আগুনের সূত্রপাত ঘটেছে।”

ইএইচ

Link copied!