ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

কালিহাতীতে যৌথ বাহিনীর অভিযানে অস্ত্রসহ মাদক ব্যবসায়ী আটক

সোহান আহমেদ, কালিহাতী (টাঙ্গাইল)

সোহান আহমেদ, কালিহাতী (টাঙ্গাইল)

এপ্রিল ১৪, ২০২৫, ১১:৫২ এএম

কালিহাতীতে যৌথ বাহিনীর অভিযানে অস্ত্রসহ মাদক ব্যবসায়ী আটক

 টাঙ্গাইলের কালিহাতীতে যৌথ বাহিনীর অভিযানে গাঁজা ও দেশীয় অস্ত্রসহ মো. বাছেদ (৩৫) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। তিনি উপজেলার এলেঙ্গা পৌরসভার ভাবলা গ্রামের আবুল হোসেনের ছেলে।

রোববার রাত সাড়ে ১০টার দিকে রাজাবাড়ি রেল গেট এলাকা থেকে তাকে আটক করা হয়।

কালিহাতী সেনা ক্যাম্পের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, লেফটেন্যান্ট ইশতিয়াকের নেতৃত্বে পরিচালিত অভিযানে বাছেদকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে একটি দা, চাপাতি, বাটাল, কেঁচি এবং ১ কেজি গাঁজা জব্দ করা হয়।

আটক বাছেদকে রাতেই কালিহাতী থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানানো হয় বিজ্ঞপ্তিতে।

ইএইচ

Link copied!