ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শুক্রবার, ০৫ জুন, ২০২৬

কুষ্টিয়ায় ট্রেনে বিজিবির অভিযান: ৪ কোটি টাকার ভারতীয় মাদক-জুয়েলারি উদ্ধার

নজরুল ইসলাম মুকুল, কুষ্টিয়া:

নজরুল ইসলাম মুকুল, কুষ্টিয়া:

এপ্রিল ১৬, ২০২৫, ১২:৫৭ পিএম

কুষ্টিয়ায় ট্রেনে বিজিবির অভিযান: ৪ কোটি টাকার ভারতীয় মাদক-জুয়েলারি উদ্ধার

কুষ্টিয়ায় ট্রেনে অভিযান চালিয়ে প্রায় ৪ কোটি ১৮ লাখ টাকার মাদকদ্রব্য ও চোরাচালানি ভারতীয় জুয়েলারি উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

মঙ্গলবার (১৫ এপ্রিল) বিকেলে কুষ্টিয়া কোর্ট রেলস্টেশনে ঢাকাগামী বেনাপোল এক্সপ্রেস ট্রেনে এ অভিযান চালানো হয়।

৪৭ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মাহবুব মুর্শেদ রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে ট্রেনটি স্টেশনে পৌঁছালে বিশেষ টহল দল তল্লাশি চালায়। এ সময় ট্রেনের ভেতর থেকে ৮ বোতল (৫০ এমএল) ভারতীয় এলএসডি ও ৯৪৮টি ভারতীয় সিটি গোল্ডের জুয়েলারি উদ্ধার করা হয়। উদ্ধারকৃত পণ্যের আনুমানিক বাজারমূল্য ৪ কোটি ১৮ লাখ ১০ হাজার ১০০ টাকা।

তবে এ ঘটনায় কোনো চোরাকারবারিকে আটক করা যায়নি। উদ্ধারকৃত মালামাল সংক্রান্ত ঘটনায় কুষ্টিয়া মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে এবং আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

বিআরইউ

Link copied!