ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শুক্রবার, ০৫ জুন, ২০২৬

চট্টগ্রামে জলাবদ্ধতা নিরসনে জামায়াতের খাল খনন কার্যক্রম উদ্বোধন

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

এপ্রিল ১৬, ২০২৫, ০১:৩৬ পিএম

চট্টগ্রামে জলাবদ্ধতা নিরসনে জামায়াতের খাল খনন কার্যক্রম উদ্বোধন

চট্টগ্রাম মহানগরে দীর্ঘদিনের জলাবদ্ধতা নিরসনে খাল খনন ও পরিষ্কার কার্যক্রম শুরু করতে যাচ্ছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। নগরীর বাকলিয়া এলাকার বির্জাখাল খননের মধ্য দিয়ে এ প্রকল্পের উদ্বোধন হবে শনিবার (১৯ এপ্রিল) সকাল ৯টায়।

এ উপলক্ষে সম্প্রতি জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগরের উদ্যোগে এক যৌথ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য, সাবেক এমপি ও মহানগর আমীর আলহাজ শাহজাহান চৌধুরী।

সভায় জানানো হয়, জামায়াতের টেকনিক্যাল টিম ইতোমধ্যে চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক) ও চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) প্রতিনিধিদের সঙ্গে যৌথভাবে প্রকল্প এলাকা পরিদর্শন ও জরিপ শেষ করেছে।

সভায় আরও বক্তব্য রাখেন কেন্দ্রীয় শূরা সদস্য ড. আ জ ম ওবায়েদুল্লাহ, মহানগর সেক্রেটারি অধ্যক্ষ নুরুল আমিন, সাবেক কাউন্সিলর অধ্যক্ষ শামসুজ্জামান হেলালীসহ অন্যান্য নেতৃবৃন্দ ও প্রকৌশলীরা।

সভাপতির বক্তব্যে শাহজাহান চৌধুরী বলেন, ‘বর্ষা এলেই চট্টগ্রামের মানুষের দুর্ভোগের অন্যতম কারণ জলাবদ্ধতা। এই সমস্যা সমাধানে নাগরিক উদ্যোগ হিসেবে জামায়াত স্ব-উদ্যোগে এ প্রকল্প বাস্তবায়ন করছে। সরকার ও সিটি কর্পোরেশন চাইলে আমরা সহযোগিতা দিতে প্রস্তুত।’

তিনি খাল খনন ও পরিচ্ছন্নতা কার্যক্রমে চসিকের লজিস্টিক সহায়তারও আহ্বান জানান।

বিআরইউ

Link copied!