ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬

কুষ্টিয়া-মিরপুর মহাসড়কে প্রকাশ্য চলছে চাঁদাবাজি

মিরপুর (কুষ্টিয়া) প্রতিনিধি

মিরপুর (কুষ্টিয়া) প্রতিনিধি

এপ্রিল ১৯, ২০২৫, ০৭:০৯ পিএম

কুষ্টিয়া-মিরপুর মহাসড়কে প্রকাশ্য চলছে চাঁদাবাজি

কুষ্টিয়া-মেহেরপুর আঞ্চলিক মহাসড়কের মিরপুর বাসস্ট্যান্ড এলাকায় চলাচলরত অটোরিকশা-সিএনজি, শ্যালো ইঞ্জিন চালিত আগলামন, ট্রলি ও পণ্যবাহী পিকআপ থামিয়ে চাঁদা আদায়ের অভিযোগ উঠেছে।

ইজারাদার হাফিজুর রহমান হাপির নেতৃত্বে একটি চক্র এ চাঁদা আদায় করছে বলে জানানো হয়েছে। 
প্রকাশ্যে দিনরাত পালাক্রমে হাতে লাল পতাকা নিয়ে পৌরসভা খাজনা রশিদ দিয়ে এসব যানবাহনের চালকদের থামিয়ে চলছে বেপরোয়া চাঁদাবাজি। আর চাঁদার টাকা না দিলে মারধর ও হয়রানির শিকার হচ্ছেন চালকরা।

শনিবার সকালে সরেজমিনে গিয়ে এমন চিত্র দেখা গেছে।

এদিকে, এমন চাঁদাবাজি হলেও তা দেখেও দেখছেন না স্থানীয় প্রশাসন। এতে ক্ষোভ প্রকাশ করছেন এ মহাসড়ক দিয়ে চলাচলকারী চালক ও তাদের সহকারীরা। যদিও মিরপুর পৌর কর্তৃপক্ষ বলছে, এই মহাসড়ক দিয়ে চলাচলকারী এসব যানবাহন থেকে চাঁদার টাকা আদায় করতে কাউকেই ইজারা দেওয়া হয়নি। যারা এ ধরনের কাজ করছে তাদের শনাক্ত করে আইনের আওতায় আনতে কাজ করছেন তারা।

এসব যানবাহনের চালক ও স্থানীয় লোকজনের সঙ্গে কথা হলে তারা জানান, এ চাঁদাবাজির সঙ্গে জড়িত স্থানীয় প্রভাবশালী এক নেতা। সবাইকে ম্যানেজ করে হাফিজুর রহমানের নেতৃত্বে একটি চক্রকে দিয়ে তোলা হয় এই চাঁদার টাকা। আর টাকা না দিলে মারধরের শিকার হন চালকরা। তাই ভয়ে বাধ্য হয়ে এসব যানবাহনের চালকরা ২০ টাকা থেকে ৩০ টাকা দিতে হচ্ছে।

কারো কারো কাছ থেকে ৫০ টাকা থেকে ১০০ টাকাও আদায় করছে এ চক্রটি। বিষয়টি বিভিন্ন মাধ্যমে স্থানীয় প্রশাসনকে জানানো হলেও এ ব্যাপারে ব্যবস্থা গ্রহণ করেননি।

মহাসড়ক দিয়ে চলাচলকারী ভুক্তভোগী চালক রেজাউল, মেহেদী, সোহেল রানা বলেন, ‘এ যেন মগের মুল্লুক। সড়ক দিয়ে চলাচল করলেই গুনতে হচ্ছে টাকা। এই মহাসড়ক দিয়ে যতবার যাব, ততবারই ট্রলি প্রতি ৫০ থেকে ১০০ টাকা দিতে হচ্ছে। অন্য যানবাহনগুলোকেও টাকা দিতে হচ্ছে। মহাসড়কে এমন চাঁদাবাজি বন্ধ করার দাবি জানাচ্ছি। এতে জেলা প্রশাসক ও পুলিশ সুপারের দৃষ্টি আকর্ষণ করছি।’

এ ব্যাপারে ইজারাদার হাফিজুর রহমানের সঙ্গে মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করা হলে তিনি কলটি রিসিভ করেননি।

মিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌরসভার প্রশাসক মো. নাজমুল ইসলাম বলেন, ‘এ মহাসড়ক দিয়ে চলাচলকারী এসব যানবাহন থেকে চাঁদার টাকা আদায় করতে পৌরসভা থেকে কাউকেই ইজারা দেওয়া হয়নি। এ ধরনের কাজের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

কুষ্টিয়া জেলা প্রশাসক তৌফিকুর রহমান বলেন, ‘এমন কাজের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে অবশ্যই আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

ইএইচ

Link copied!